সাইদুল ইসলামঃ মৌলভীবাজার রাজনগর উপজেলার উত্তরভাগ ইউনিয়নের বকশীপুর,চিক্কাগাঁও,কামালপুর,
নোয়াটিলা, গংগাদাসের গোল, নলুয়ার মুখ কালার বাজার, আমনপুর সুরীখাল, যোগীকোনা,কেশড়পাড়া, সোনামপুর,উম্মরপুর, কান্দিগাওঁ,জোড়াপুর সহ অত্র্ এলাকার হাজার হাজার মানুষ পানিবন্দী
অনেকে স্হানীয় স্কুলে আশ্রয় নিয়েছেন, আবার অনেকে আত্মীয় স্বজনের বাড়িতে যাবেন,এই প্রস্তুতি নিচ্ছেন। যে ভাবে পানি বাড়ছে এতে অনেকে পরিবার গৃহ ছাড়া হয়েছেন। আবার অনেক পরিবার গৃহ পালিত গরু ছাগল নিয়ে বিপাকে পড়ছেন, কোথায় যাবেন কি করবেন। এবং নলুয়ার মুখ কালার বাজারের দোকান গুলোতে পানি উঠেছে, ব্যবসায়ী মালামাল নিয়ে বিপদে আছেন। অনেক ব্যবসায়ী তার শেষ সম্বলটুকু রক্ষা করার জন্য নির্ঘুম রাত কাটাছেন তার ব্যবসা প্রতিষ্ঠানে। এই সব এলাকা বন্যার পানিতে প্লাবিত শোনে, মৌলভীবাজারের প্রশাসনের কর্মকর্তা ও রাজনৈতিক নেতৃবৃন্দ পরিদর্শন করেছেন।
রাজনগর উপজেলা আওয়ামিলীগের সাধারন সম্পাদক মিলন বখত, উপজেলা পরিষদের চেয়ারম্যান শাহজান খান, স্হানীয় চেয়ারম্যান দিগেন্দ্রচন্দ্র্ সরকার (চন্চল বাবু) উত্তর ভাগ ইউনিয়ন আওয়ামীলিগের সভাপতি আতাউর রহমান চৌঃ, সাধারণ সম্পাদক আব্দুল গনি (গনি মিয়া)। যুবলীগ সভাপতি / মখলু মিয়া সাঃ সম্পাদক জামিল আহমদ সহ নেতৃবৃন্দ। উনারা বলেন,সরকারের পাশাপাশি এলাকার বিত্তশালী মানুষের সাহায্য সহযোগিতার প্রয়োজন আছে।






