আজ-  ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আল্লাহর এক প্রিয় বান্দা হযরত আজম শাহ (রহ.)-এর কারামত ও স্মৃতিচারণমূলক ঘটনা। «» কমলগঞ্জে ঊষালগ্নে  নৃত্য-ভক্তিতে সাঙ্গ হলো মণিপুরিদের মহারাসলীলা উৎসব «» ২৮ নভেম্বর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন, মৌলভীবাজারে চূড়ান্ত ভোটার ৬০ হাজার ৪৮২ «» আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড «» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব 

আশ্রয়কেন্দ্রেও বেঁচে থাকার লড়াই: সাহায্যার্থে এগিয়ে এলো মানবিক যুবলীগ

খাবার নেই, বিশুদ্ধ পানি নেই। নেই কোন নিরাপদ আশ্রয়স্থল। ৪ দিন থেকে খাবারের অভাবে হাহাকার করছেন বন্যার্তরা। চারদিকে শুধু পানি আর পানি। বাড়ি ঘরের কোন চিহ্ন নেই। হাজার হাজার ঘরবাড়ি পানির নিচে তলিয়ে রয়েছে, গবাদিপশু ভেসে যাচ্ছে। কয়েক লক্ষ মানুষ ঘরবাড়ি ছেড়ে আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছে বিভিন্ন আশ্রয় কেন্দ্রে।

আশ্রয় কেন্দ্র থেকে তাদের বাড়িতে যাওয়ার কোন ব্যবস্থা নেই। লক্ষ লক্ষ টাকার গোলা ভরা ধান পানিতে তলিয়ে গেছে।

সবকিছু ছেড়ে মানুষজন আশ্রয়কেন্দ্রে আশ্রয় নিয়েছেন। সেখানেই নেই খাবার ও পানি। আশ্রয়কেন্দ্রেও বেঁচে থাকার লড়াই করছেন বানবাসীরা।

সেই বানবাসী মানুষের পাশে দাঁড়িয়েছে সিলেট জেলা যুবলীগ।

বাংলাদেশ আওয়ামী যুবলীগের চেয়ারম্যান শেখ ফজলে শামস পরশ সাধারণ সম্পাদক আলহাজ্ব মাইনুল হোসেন খান নিখেলের নির্দেশে ৫ম দিনের মতো বানবাসী মানুষের মাঝে রান্না করা খাবার, বিশুদ্ধ পানি শুকনো খাবার, জরুরী ঔষুধপত্র বিতরণ করছে সিলেট জেলা যুবলীগ।

সোমবার (২০ জুন) কোম্পানীগঞ্জের দুর্গম এলাকায় আশ্রয়কেন্দ্র,বাড়ি বাড়ি গিয়ে খাবার বিতরণ করেছেন সিলেট জেলা যুবলীগের সভাপতি শামীম আহমদ ভিপি ও সাধারণ সম্পাদক মো. শামীম আহমদ।

এসময় সিলেট জেলা যুবলীগের নেতাকর্মীরা উপস্থিত ছিলেন।