আজ-  ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আল্লাহর এক প্রিয় বান্দা হযরত আজম শাহ (রহ.)-এর কারামত ও স্মৃতিচারণমূলক ঘটনা। «» কমলগঞ্জে ঊষালগ্নে  নৃত্য-ভক্তিতে সাঙ্গ হলো মণিপুরিদের মহারাসলীলা উৎসব «» ২৮ নভেম্বর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন, মৌলভীবাজারে চূড়ান্ত ভোটার ৬০ হাজার ৪৮২ «» আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড «» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব 

বিউবো’র বিল পরিশোধ করলো সিসিক

বাংলাদেশ বিদ্যুৎ উন্নয়ন বোর্ডে বকেয়া বিল পরিশোধ করেছে সিলেট সিটি কর্পোরেশন। বিউবো’র দাখিলকৃত বিলের মধ্যে ‘আট কোটি নিরান্নব্বই লাখ নিরান্নব্বই হাজার সাতশত একাশি দশমিক নয় দুই টাকা (৮৯৯৯৯৭৮১.৯২টাকা) পরিশোধ করা হয়েছে।

বুধবার (২২ জুন ২০২২ খ্রী.) নগর ভবনে সিলেট সিটি কর্পোরেশনের মেয়র আরিফুল হক চৌধুরী বিউবো কর্মকর্তাদের কাছে চেক হস্তান্তর করেন।  

চেক হস্তান্তরের সময় উপস্থিত ছিলেন প্রধান নির্বাহী কর্মকর্তা বিধায়ক রায় চৌধুরী, সিসিকের প্রধান প্রকৌশলী নুর আজিজুর রহমান, পিডিবি’র ডিভিশন-১ নির্বাহী প্রকৌশলী ফজলুল করীম, সিসিকে প্রধান রাজস্ব কর্মকর্তা মো. মতিউর রহমান খান, পিডিবি’র ডিভিশন-২ এর নির্বাহী প্রকৌশলী শাসম আরেফিন, প্রকৌশলী শ্যামল কান্তি দাস, প্রকৌশলী আব্দুর রাজ্জাক, সিসিকের নির্বাহী প্রকৌশলী রুহুল আলম, নির্বাহী প্রকৌশলী শাসছুল হক পাঠোয়ারী, নির্বাহী প্রকৌশলী আব্দুস সোবহান, হিসাবরক্ষণ কর্মকর্তা আনম মনছুফ, সহকারী প্রকৌশলী জয়দেব বিশ্বাস প্রমুখ।