আজ-  ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আল্লাহর এক প্রিয় বান্দা হযরত আজম শাহ (রহ.)-এর কারামত ও স্মৃতিচারণমূলক ঘটনা। «» কমলগঞ্জে ঊষালগ্নে  নৃত্য-ভক্তিতে সাঙ্গ হলো মণিপুরিদের মহারাসলীলা উৎসব «» ২৮ নভেম্বর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন, মৌলভীবাজারে চূড়ান্ত ভোটার ৬০ হাজার ৪৮২ «» আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড «» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব 

নওগাঁয় সড়ক দুর্ঘটনায় নিহত-৫

শিমুল হাসান, (নওগাঁ) প্রতিনিধি ঃ নওগাঁ সদরের বাবলাতলীর মোড়ে ট্রাকচাপায় শিক্ষকসহ ৫জন সিএনজি যাত্রী নিহত হয়েছে। শুক্রবার সকাল নওগাঁ-রাজশাহী মহাসড়কের বলিহার কলেজের কাছে বাবলাতলী নামক স্থানে এই মর্মান্তিক সড়ক দুর্ঘটনাটি ঘটে। খবর পেয়ে উদ্ধারকাজ চালাচ্ছে ফায়ার সার্ভিসের দুটি ইউনিট। ঘটনাস্থলে যাওয়া নওগাঁ সদর থানার এসআই কৃষ্ণ জানান, শুক্রবার সকালে এ দুর্ঘটনা ঘটে। প্রাথমিক ভাবে জানা গেছে নিহত ব্যক্তিরা পাঁচজনই নিয়ামতপুর উপজেলার স্কুল শিক্ষক ছিলেন। তাদের মধ্যে একজন নারী ও চারজন পুরুষ ছিলেন। এই প্রতিবদেন লেখা পর্যন্ত বিস্তারিত পরিচয় জানা যায়নি। সিএনজি অটোরিকশাটি নওগাঁ থেকে রাজশাহীর দিকে যাচ্ছিল আর বিপরীত দিক থেকে আসছিল পোলট্রির খাবার বোঝাই ট্রাকটি। ঘটনাস্থলে একটি ট্রাকে পাশ কাটাতে গেলে সিএনজিটিকে বিপরীত দিক থেকে আসা ট্রাকটি চাপা দেয়। আর এতেই পাঁচজন শিক্ষকের মর্মান্তিক মৃত্যু হয়। নওগাঁ সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নজরুল ইসলাম জানান, এ পর্যন্ত পাঁচজনের মরদেহ উদ্ধার করা হয়েছে। নিহতের সংখ্যা বাড়তে পারে। ঘটনাস্থলে পুলিশ পাঠানো হয়েছে।