আজ-  ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আল্লাহর এক প্রিয় বান্দা হযরত আজম শাহ (রহ.)-এর কারামত ও স্মৃতিচারণমূলক ঘটনা। «» কমলগঞ্জে ঊষালগ্নে  নৃত্য-ভক্তিতে সাঙ্গ হলো মণিপুরিদের মহারাসলীলা উৎসব «» ২৮ নভেম্বর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন, মৌলভীবাজারে চূড়ান্ত ভোটার ৬০ হাজার ৪৮২ «» আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড «» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব 

বগুড়া আদমদীঘিতে বার্মিজ চাকুসহ এক যুবক গ্রেফতার


রাবেয়া সুলতানা ,  (বগুড়া) প্রতিনিধিঃ

বগুড়া আদমদীঘিতে বার্মিজ চাকুসহ জনি মন্ডল (৩৫) নামের এক যুবককে গ্রেপ্তার করেছে টহল পুলিশ। জনি মন্ডল উপজেলার নসরতপুর ইউপির শিহাড়ী গ্রামের ইয়াছিন আলী মন্ডলের ছেলে।আজ শুক্রবার সকালে গ্রেপ্তারকৃত জনি মন্ডলকে আদালতে প্রেরণ করা হয়েছে। পুলিশ ও মামলা সূত্রে জানাযায়, গতকাল বৃহস্পতিবার রাতে পাহারার জন্য টহল দিচ্ছিল পুলিশ। রাত ৯টায় উপজেলার মুরইল বাজার থেকে বিনাহালি সড়ক এলাকায় জনৈক তহিদুলের দোকানের সামনে জনি মন্ডল নামের এক যুবক অবস্থান করছিল। তার চলাফেরা সন্দেহজনক হওয়ায় আটক করে পুলিশ। এরপর তাকে জিজ্ঞাসাবাদ করা হয়। একপর্যায়ে তার দেহ তল্লাশি করে একটি ধারালো বর্মিজ চাকু উদ্ধার করা হয়। আদমদীঘি থানার ওসি রেজাউল করিম রেজা জানান, শুক্রবার সকালে তার বিরুদ্ধে থানায় অস্ত্র আইনে একটি মামলা দায়ের করে আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।