আজ-  ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আল্লাহর এক প্রিয় বান্দা হযরত আজম শাহ (রহ.)-এর কারামত ও স্মৃতিচারণমূলক ঘটনা। «» কমলগঞ্জে ঊষালগ্নে  নৃত্য-ভক্তিতে সাঙ্গ হলো মণিপুরিদের মহারাসলীলা উৎসব «» ২৮ নভেম্বর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন, মৌলভীবাজারে চূড়ান্ত ভোটার ৬০ হাজার ৪৮২ «» আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড «» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব 

দক্ষিণ সুরমা থাকা এলাকায় ২টি ধারালো টিপ চাকু সহ ০২ জন ছিনতাইকারী গ্রেফতারঃ

দক্ষিণ সুরমা থাকা এলাকায় ২টি ধারালো টিপ চাকু সহ ০২ জন ছিনতাইকারী গ্রেফতারঃ-২৫/০৬/২০২২খ্রি: তারিখ রাত অনুমান ০০:৫৫ ঘটিকার সময় মোঃ শামছুল হক (৩৮), পিতা-মৃত আব্দুস সালাম তপু মিয়া, মাতা-মোছাঃ শমতারা বেগম, সাং-মোমিনখোলা, মাজার সংলগ্ন থানা-দক্ষিণ সুরমা, জেলা-সিলেট এর ছেলে মো: নাঈম আহমদ (১৭), ভাগিনা মো: সানি আহমদ (১৭) ও তাহার ছেলের বন্ধু মো: সাকির আহমদ (১৮) সহ মোঃ শামছুল হকের দোকান হইতে কিছু ফলমুল নিয়ে বাসার অন্যান্য বাজার খরচ করার জন্য ভার্থখলা রেলগেইটস্থ ভূষি মালের দোকানে যায়। রাত অধিক হওয়ায় দোকান বন্ধ থাকায় তাহারা একযোগে বাড়ী ফেরার পথে ২৫/০৬/২০২২খ্রি: তারিখ রাত অনুমান ০১.৩০ ঘটিকার সময় দক্ষিণ সুরমা থানাধীন বঙ্গবীর রোড ভার্থখলাস্থ রেলগেইট সংলগ্ন মেসার্স আজিজ ইলেকট্রিক নামীয় দোকানের সামনে পাকা রাস্তার উপর পায়ে হেটে আসা মাত্রই আসামী ১। মো: শাহান আহমদ (২৪), পিতা-মো: সুহেল রানা, মাতা-মৃত লিলু বেগম, সাং-ভার্থখলা, থানা-দক্ষিণ সুরমা, জেলা-সিলেট, ২। রাজ আহমদ @ আব্দুল আহাদ (২১), পিতা-মৃত খাইরুল ইসলাম, মাতা-মোছা: রুনি বেগম, নানা-মৃত তোতা মিয়া, সাং-খানুয়া, মকন দোকান, থানা-দক্ষিণ সুরমা, জেলা-সিলেট সহ অন্যান্য এজাহারনামীয় আসামীরা পিছন থেকে আসিয়া তাহাদের পথরোধ করে। আসামীরা তাহাদের নিকট থাকা টিপ চাকু বাহির করিয়া তাহাদের’কে ভয়ভীতি প্রদর্শন করত: ত্রাস ও আতংক সৃষ্টি করিয়া ১নং আসামী মোঃ শাহান আহমদ মোঃ শামছুল হকের ছেলের শার্টের কলার চাপিয়া ধরিয়া তাহার নিকট থাকা টিপ চাকু প্রদর্শন করিয়া জোরপূর্বক ০১টি মোবাইল সেট, ২নং আসামী রাজ আহমদ @ আব্দুল আহাদ তাহার নিকট থাকা টিপ চাকু প্রদশন করিয়া মোঃ শামছুল হকের ছেলের বন্ধু মো: সাকির আহমদ (১৮) এর শার্টের কলার ধরিয়া জোরপূর্বক তাহার প্যান্টের পকেটে থাকা ০১টি নীল রংয়ের মোবাইল সেট ও অপর আসামী তাহার নিকট থাকা টিপ চাকু প্রদর্শন করিয়া মোঃ শামছুল হকের ছেলের প্যান্টের পকেটে থাকা বাজার খরচের ৬২০/-টাকা ও তাহার ছেলের বন্ধুর প্যান্টের পকেটে থাকা নগদ ৩২০০/-টাকা জোরপূর্বক ছিনাইয়া নেয়। মোঃ শামছুল হকের ছেলে, ভাগিনা ও ছেলের বন্ধুর চিৎকার চেচামেচিতে আশপাশ হইতে লোকজন ঘটনাস্থলে দ্রুত আগাইয়া আসিলে ১ ও ২নং আসামীদ্বয়কে তাহাদের হাতে থাকা চাকু সহ আটক করে। তখন অন্যান্য এজাহারনামীয় আসামীরা ঘটনাস্থল হইতে দৌঁড়াইয়া পালাইয়া যায়। স্থানীয় লোকজন টহল পুলিশকে সংবাদ দিলে, দক্ষিণ সুরমা পুলিশ ফাঁড়ির ইনচার্জ এসআই(নিঃ)/মোঃ সোহেল রানা সঙ্গীয় অফিসার ও ফোর্সসহ ঘটনাস্থলে উপস্থিত হয়ে উপস্থিত জনতার হাত হইতে উপরোক্ত ১ ও ২নং আসামীদ্বয়কে নিজ হেফাজতে নেন এবং আসামীদ্বয়ের নিকট হইতে ০২টি মোবাইল ফোন ও আসামীদ্বয়ের ব্যবহৃত ০২টি টিপ চাকু উদ্ধার পূর্বক জব্দ করেন। আসামীদের বিরুদ্ধে দক্ষিণ সুরমা থানার মামলা নং-১৬,তাং-২৫/০৬/২০২২খ্রিঃ, ধারা- আইন শৃঙ্খলা বিঘ্নকারী অপরাধ (দ্রুত বিচার) আইন, ২০০২ (সংশোধনী ২০১৯) এর ৪/৫ রুজু করা হয়। বিষয়টি নিশ্চিত করেছেন কামরুল হাসান তালুকদার, অফিসার ইনচার্জ, দক্ষিণ সুরমা থানা, এসএমপি, সিলেট।