আজ-  ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আল্লাহর এক প্রিয় বান্দা হযরত আজম শাহ (রহ.)-এর কারামত ও স্মৃতিচারণমূলক ঘটনা। «» কমলগঞ্জে ঊষালগ্নে  নৃত্য-ভক্তিতে সাঙ্গ হলো মণিপুরিদের মহারাসলীলা উৎসব «» ২৮ নভেম্বর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন, মৌলভীবাজারে চূড়ান্ত ভোটার ৬০ হাজার ৪৮২ «» আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড «» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব 

পদ্মা সেতুর উদ্বোধনে শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবের উদ্যোগে পদ্মা সেতু নিয়ে কবিতা পাঠের আসর


মৌলভীবাজার প্রতিনিধি:
পদ্মা সেতুর উদ্বোধনের মাধ্যমে দেশের দক্ষিনাঞ্চলকে সারা দেশের সাথে সংযুক্ত করায় প্রধানমন্ত্রীকে অভিবাদন জানিয়ে ২৫ জুন রাতে মৌলভীবাজারের শ্রীমঙ্গল উপজেলা প্রেসক্লাবে আয়োজন করা হয় আলোচনাসভা, সাংস্কৃতিক অনুষ্ঠান ও পদ্মা সেতু নিয়ে রচিত কবিতা পাঠের আসর।
প্রেসক্লাবের সিনিয়র সহ-সভাপতি শামীম আক্তার হোসেন মিন্টুর সভাপতিত্বে প্রধান অতিথি হিসেবে বক্তব্যদেন বাংলাদেশ আওয়ামীলীগ শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি অর্ধেন্দু কুমার দেব, যুগ্ম সাধারণ সম্পাদক এনাম হোসেন চৌধুরী মামুন, বিশেষ অতিথি হিসেবে বক্তব্যদেন অধ্যাপক অবিনাশ আচার্য্য, প্রাথমিক শিক্ষক সমিতির কেন্দ্রীয় কমিটির নেতা জহর তরফদার, ন্যাপ মৌলভীবাজার জেলা কমিটির আহবায়ক চৌধুরী নিহারেন্দু হোম সজল, জাসদ শ্রীমঙ্গল উপজেলা শাখার সভাপতি হাজী এলেমান কবির। এ ছাড়াও বক্তব্যদেন একুশে টেলিভিশনের মৌলভীবাজার প্রতিনিধি বিকুল চক্রবর্তী, প্রেসক্লাবের ভারপ্রাপ্ত সাধারণ সম্পাদক রজত শুভ্র চক্রবর্তী, সাংবাদিক কাউছার আহমদ রিয়ন ও নাট্য ব্যাক্তিত্ব প্রিন্সসহ আরো অনেকে।
এ সময় পদ্মা সেতু নিয়ে লেখা অধ্যাপক অবিনাশ আচার্য্যের কবিতা পাঠ করেন শ্রীমঙ্গল সম্মিলিত নাট্য পরিষদের সাধারণ সম্পাদক কামরুল হাসান দুলন, পদ্মা সেতু নিয়ে লেখা চা বাগান ব্যবস্থাপক বিকাশ সিংহের কবিতা আবৃত্তি করেন সহকারী অধ্যাপক রজত শুভ্র চক্রবর্তী। স্ব-রচিত কবিতা আবৃত্তি করেন বঙ্গ কবি লুৎফুর রহমান।