মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে “মাদক সেবন রোধ করি, সুস্থ সুন্দর জীবন গড়ি” এই স্লোগানকে সামনে রেখে নিউ প্রশান্তি মাদকাসক্তি চিকিৎসা ও পূনর্বাসন কেন্দ্রের উদ্যোগে সিলেট নগরীতে বর্নাঢ্য র্যালি বের হয়। ২৬ জুন রোববার র্যালীটি সকাল ১০টায় বন্দর পয়েন্ট থেকে বের হয়ে নগরীর বিভিন্ন সড়ক প্রদক্ষিণ শেষে জেলা পরিষদের হল রুমে জেলা প্রশাসন ও মাদকদ্রব্য নিয়ন্ত্রণ অধিদপ্তর সিলেট আয়োজিত আলোচনা সভায় অংশগ্রহন করে। র্যালীতে উপস্থিত ছিলেন নিউ প্রশান্তি মাদকাসক্তি চিকিৎসা ও পুনর্বাসন কেন্দ্রের নির্বাহী পরিচালক জাহেদ আহমদ বাবু, পরিচালক অর্থ আলম হোসেন চৌধুরী, সিনিয়র স্টাফ জম জম বাদশা। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, মির্জা আমির হামজা রামিম, সায়েম আহমদ, এরশাদ আহমদ, সিনিয়র স্টাফ ফারুক আহমদ প্রমুখ। বিজ্ঞপ্তি
মাদকদ্রব্যের অপব্যবহার ও অবৈধ পাচার বিরোধী আন্তর্জাতিক দিবস উপলক্ষে নিউ প্রশান্তির র্যালী
Catagory : সারা দেশ | তারিখ : জুন, ২৬, ২০২২, ৬:৫৮ অপরাহ্ণ • ৩ বার পঠিত






