আজ-  ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আল্লাহর এক প্রিয় বান্দা হযরত আজম শাহ (রহ.)-এর কারামত ও স্মৃতিচারণমূলক ঘটনা। «» কমলগঞ্জে ঊষালগ্নে  নৃত্য-ভক্তিতে সাঙ্গ হলো মণিপুরিদের মহারাসলীলা উৎসব «» ২৮ নভেম্বর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন, মৌলভীবাজারে চূড়ান্ত ভোটার ৬০ হাজার ৪৮২ «» আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড «» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব 

মৌলভীবাজারে পদ্মা সেতু উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা মিষ্টি বিতরণ ও বন্যার্তদের জন্য দোয়া


মশাহিদ আহমদ, মৌলভীবাজার ঃ মৌলভীবাজারে বাংলাদেশ সাংবাদিক কল্যাণ সংগঠন(বি.এস.কে.এস) রেজিঃ নং-কু-৭৮৮/০৭ মৌলভীবাজার জেলা কমিটি উদ্যাগে পদ্মা সেতু শুভ উদ্বোধন উপলক্ষে আলোচনা সভা ও মিষ্টি বিতরণ এবং বন্যার্তদের জন্য দোয়া মাহফিল করা হয়েছে দিল্লী রেস্টুরেন্ট এর হল রুমে গত ২৫ জুন বিকালে । সংগঠনের সিনিয়র সহ- সভাপতি মশাহিদ আহমদ এর সভাপতিত্বে ও সংগঠনের সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ রাজুল আলী এর সঞ্চালনায় আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন- চ্যানেল এস ইউকে মৌলভীবাজার হেড অব নিউজ ও সম্মিলিত সামাজিক উন্নয়ন পরিষদ মৌলভীবাজার সভাপতি খালেদ চৌধুরী। বিশেষ অতিথি হিসেবে বক্তব্য রাখেন- বিশিষ্ট নাট্যকার ও পরিবেশ বাদী সংগঠন বাপা সভাপতি আ.স.ম ছালেহ সোহেল, এ.বি.এলএ ওয়েলফেয়ার এসোসিয়েশন (ইউকে) বাংলাদেশ সভাপতি তাওহিদ ইসলাম। সংগঠন এর পক্ষ থেকে বক্তব্য রাখেন- সহ সভাপতি মোঃজোসেফ আলী চৌধুরী, সহ সাধারণ সম্পাদক অঞ্চন প্রসাদ রায় চৌধুরী, সাংগঠনিক সম্পাদক চিনু রঞ্জন তালুকদার, দপ্তর সম্পাদক জাহেদুল ইসলাম পাপ্পু, অর্থ সম্পাদক শাহ ফজলুর রহমান, জ্যার্তিময় চক্রবর্তী লিটন, মো:রাসেদ আহমদ, নাসরিন প্রিয়া, মাসুদ আলম চয়ন, কামরুল আহমদ জীবন, জায়েদ খান,আবু তালেব চৌধুরী প্রমুখ। আলোচনা শেষে বন্যার্তদের সহ দেশবাসীর জন্য দোয়া মাহফিল পরিচালনা করেন মাওঃ শাহ শরীফ আহমদ। বক্তারা বক্তব্যে বলেন- পদ্মা সেতু শুভ উদ্বোধন বাংলাদেশর ইতিহাস সৃষ্টি কারি একটি অধ্যায়। যার সাক্ষী হিসেবে আজ বাংলাদেশ সাংবাদিক কল্যাণ সংগঠন মৌলভীবাজার জেলা কমিটি একটি অংশের অধিকারী হলো। এই অনুষ্ঠানের মাধ্যমে দেশবাসীর কাছে প্রশংসিত হয়েছে ও হবে এবং বন্যায় ক্ষতিগ্রস্থ সাংবাদিক সহ অন্যদের পাশে সব সময় এই সংগঠন আছে ও থাকবে বলে নেতৃবৃন্দ বক্তব্যে প্রকাশ করেন।