সিলেটের ওসমানীনগর উপজেলা পরিষদ নির্বাচন স্থগিত
এমদাদুর রহমান চৌধুরী জিয়া: বন্যা পরিস্থিতি বিবেচনা করে আগামী ২৭ জুলাই অনুষ্ঠিতব্য সিলেটের ওসমানীনগর উপজেলা পরিষদের নির্বাচন স্থগিত করা হয়েছে। রোববার দুপুরে নির্বাচন কমিশনের উপসচিব (নির্বাচন পরিচালনা-২) মো. আতিয়ার রহমান স্বাক্ষরিত এক বার্তায় এ তথ্য নিশ্চিত করা হয়েছে। ওসমানীনগর উপজেলা নির্বাচন কর্মকর্তা ও সহকারী রির্টানিং অফিসা আবু লায়েছ মো. দুলাল বলেন, উপজেলা পরিষদের নির্বাচন স্থগিত করা হয়েছে। নির্বাচন কমিশন এক চিঠির মাধ্যমে বিষয়টি অবগত করেছে। পরবর্তী নির্দেশ না দেওয়া পর্যন্ত নির্বাচন স্থগিত থাকবে।
উল্লেখ্য, নির্বাচন কমিশন ঘোষিত তফসিল অনুযায়ী রিটার্নিং ও সহকারী রিটার্নিং কর্মকর্তার কাছে মনোনয়নপত্র দাখিলের শেষ দিন ছিল ২৮ জুন, যাছাই-বাছাই ৩০ জুন, প্রার্থিতা প্রত্যাহার ৭ জুলাই। ভোটগ্রহণ হওয়ার কথা ছিল ২৭ জুলাই।








