আজ-  ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আল্লাহর এক প্রিয় বান্দা হযরত আজম শাহ (রহ.)-এর কারামত ও স্মৃতিচারণমূলক ঘটনা। «» কমলগঞ্জে ঊষালগ্নে  নৃত্য-ভক্তিতে সাঙ্গ হলো মণিপুরিদের মহারাসলীলা উৎসব «» ২৮ নভেম্বর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন, মৌলভীবাজারে চূড়ান্ত ভোটার ৬০ হাজার ৪৮২ «» আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড «» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব 

কমলগঞ্জে কোভিড-১৯ প্রতিরোধে সর্বধর্মীয় নেতৃবৃন্দের নিয়ে কর্মশালা


কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:
“কোভিড-১৯ প্রতিরোধঃ ঝুঁকি নিরুপন যোগাযোগ, জনসম্পৃক্ততা এবং টিকা-বার্তা যোগাযোগ জোরদারকরণ” প্রকল্পের আওতায় সর্বধর্মীয় নেতৃবৃন্দদের নিয়ে এক কর্মশালা অনুষ্ঠিত হয়েছে। সোমবার সকাল ১১ টায় কমলগঞ্জ উপজেলা কৃষি অফিসারের হলরুমে এডাবের সহযোগি সংস্থা সৃষ্টি সমাজ কল্যাণ সংস্থার আয়োজনে এ কর্মশালা অনুষ্ঠিত হয়। কর্মশালায় প্রধান অতিথি হিসাবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান বিলকিস বেগম।
সংস্থার উপদেষ্টা সাংবাদিক প্রনীত রঞ্জন দেবনাথের সভাপতিত্বে ও সৃষ্টি সমাজ কল্যাণ সংস্থার নির্বাহী পরিচালক পরিতোষ দেব এর সঞ্চালনায় বিশেষ অতিথি হিসাবে উপস্থিত ছিলেন উপজেলা কৃষি অফিসার মো. জনি খান, উপজেলা মেডিকেল টেকনোলজি (ইপিআই) আশরাফুল ইসলাম, ইসলামি ফাউন্ডেশনের ফিল্ড সুপারভাইজার মাও: ইকবাল হোসেন চৌধুরী, এডাব মৌলভীবাজার এর আইএসপি রোকসানা আক্তার।
আলোচনায় অংশগ্রহণ করেন কমলগঞ্জ রিপোর্টার্স ইউনিটির সভাপতি পিন্টু দেবনাথ, সাংবাদিক জয়নাল আবেদীন, ধর্মীয়নেতা হাফেজ এম, এ, ওহাব, মাও: মবশ্বির আলী, মাও: মো. আবু বক্কর, পুরোহিত রনজিৎ অধিকারী, সুমন ভট্টাচার্য্য, সৃষ্টি সমাজ কল্যাণ সংস্থার ফোকাল পার্সন সায়েদ আলী ও প্রকল্প সমন্বয়কারী সৈয়দ আজহারুল ইসলাম প্রমুখ।
কর্মশালায় কোভিড-১৯ প্রতিরোধে সকলকে সচেতনতা, টিকা জোরদারকরণে সর্বধর্মীয় নেতৃবৃন্দ যার যার অবস্থান থেকে কাজ করার দৃঢ় প্রত্যয় ব্যক্ত করেন এবং সৃষ্টি সমাজ কল্যাণ সংস্থার এরকম আয়োজনকে সাধুবাদ জানান।