আজ-  ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আল্লাহর এক প্রিয় বান্দা হযরত আজম শাহ (রহ.)-এর কারামত ও স্মৃতিচারণমূলক ঘটনা। «» কমলগঞ্জে ঊষালগ্নে  নৃত্য-ভক্তিতে সাঙ্গ হলো মণিপুরিদের মহারাসলীলা উৎসব «» ২৮ নভেম্বর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন, মৌলভীবাজারে চূড়ান্ত ভোটার ৬০ হাজার ৪৮২ «» আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড «» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব 

২ বছর পর ভারত-বাংলাদেশ যাত্রী পারাপার শুরু

সোয়া দুই বছর পর
চাতলাপুর অভিবাসন কেন্দ্র দিয়ে ভারত-বাংলাদেশ যাত্রী পারাপার শুরু
কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:
করোনা সংক্রমণ শুরু হওয়ায় বিগত ২০২০ সালের ১৭ মার্চ থেকে মৌলভীবাজারের কুলাউড়ার চাতলাপুর স্থল অভিবাসন কেন্দ্র দিয়ে ভারত-বাংলাদেশে যাত্রী পারাপার বন্ধ হয়েছিল। স্বরাষ্ট্র মন্ত্রনালয়ের সুরক্ষা সেবা বিভাগ বহির্গমন-১ এর গত রোববারের (২৬ জুনের) সভার সিদ্ধান্ত অনুযায়ী সোয়া দুই বছর পর সোমবার (২৭ জুন) থেকে চাতলাপুর অভিবাসন কেন্দ্র দিয়ে ভারত-বাংলাদেশের যাত্রী পারাপারের অনুমতি দিয়েছে।
স্বারাষ্ট্র মন্ত্রনালয়ের সুরক্ষা বিভাগের উপ সচিব তরফদার মাহমুদুর রহমানের স্মারক ৫৮.০০.০০০০.০৪১.২১.০০৩.১২.১০৬ তারিখ ২৬ জুন ২০২২ স্বাক্ষরিত পত্রে পররাষ্ট্র মন্ত্রণালয়ের পত্র সংখ্যা ১৯.০০.০০০০.৪১১.৪১.২৬৪.২০-৬৩৭: তারিখ ৯ জুন ২০২২ মূলে ও এসবির পত্র সংখ্যা ৪৪.০১.০০০০.০৮৬.৪১.০০১.২০২২.৩৯ তারিখ ২৩ মে ২০২২ মূলে বাংলাদেশে বন্ধ থাকা ১১টি স্থল অভিবাসন কেন্দ্রের সাথে চাতলাপুর স্থল অভিবাসন কেন্দ্রেও ভারত-বাংলাদেশে যাত্রী পারাপার চালুর সিদ্ধান্ত গৃহীত হয়। পত্রে উল্লেখ করা হয়, বিশ্বে বর্তমানে কোভিড-১৯ পরিস্থিতি অনেকটা স্বাভাবিক হওয়ায় ব্যবসা-বাণিজ্য, পর্যটন ইত্যাদিও সুযোগ পূনরায় চালু করার স্বার্থে স্বাস্থ্যবিধি অনুসরণ পূর্বক দীর্ঘদিন বন্ধ থাকা শেরপুর জেলার নাকুগাঁও, সিলেটের জকিগঞ্জ, মৌলভীবাজারের চাতলাপুর, জুড়ি, কুরমাঘাট, হবিগঞ্জের বাল্লা, কুমিল্লার বিবির বাজার, ফেনীর বিলোনিয়া, ঢাকা সেনানিবাস রেলওয়ে অভিবাসন কেন্দ্র, কুড়িগ্রামের রৌমারী ও যাশোরের বেনাপোল রেলওয়ে অভিবাসন কেন্দ্র চালুর অনুমতি প্রদান করা হয়। সোমবার সকাল থেকে এসব ১১টি স্থল অভিবাসন কেন্দ্রে যাত্রী পারাপার শুরু হয়।
সোমবার বেলা ৩টায় কুলাউড়ার চাতলাপুর স্থল অভিবাসন কেন্দ্রে গেলে অভিবাসন কর্মকর্তা উপ-পরিদর্শক সামিউল ইসলাম বলেন, রোববার রাতেই মন্ত্রী পরিষদ থেকে তিনি এ পথে দুই দেশের যাত্রী পারাপার চালু করার অনুমতি পেয়েছেন।
চাতলাপুর স্থল শুল্ক স্টেশনের রাজস্ব কর্মকর্তা রেজাউল কবির কাজল বলেন, যাত্রী পারাপারের বিষয় অভিবাসন কেন্দ্রের। রোববার রাতেই মন্ত্রী পরিষদ থেকে ্ পেথে যাত্রী পারাপার শুরুর নির্দেশনা পত্র পেয়েছেন। যাত্রীরা ভিসা নিয়ে আসলে শুল্ক বিভাগের কিছু আনুষ্ঠানিকতা করে পরে অভিবাসন কেন্দ্রে পাঠিয়ে দেওয়া হবে।