আজ-  ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আল্লাহর এক প্রিয় বান্দা হযরত আজম শাহ (রহ.)-এর কারামত ও স্মৃতিচারণমূলক ঘটনা। «» কমলগঞ্জে ঊষালগ্নে  নৃত্য-ভক্তিতে সাঙ্গ হলো মণিপুরিদের মহারাসলীলা উৎসব «» ২৮ নভেম্বর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন, মৌলভীবাজারে চূড়ান্ত ভোটার ৬০ হাজার ৪৮২ «» আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড «» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব 

মোগলাবাজার থানা পুলিশের উদ্যোগে বন্যার্তদের মধ্যে মানবিক সহায়তা প্রদানঃ


মোগলাবাজার থানা এলাকায় প্রত্যেকটি ইউনিয়নের বিপুল সংখ্যক লোক বর্তমানে বন্যা কবলিত। বন্যার্ত লোকজন তাদের নিজেদের বাড়ি ঘরে বন্যার পানির কারণে থাকতে পারছে না, তাদের মধ্যে অনেকেই থানা এলাকার বিভিন্ন অস্থায়ী আশ্রয় কেন্দ্রে দিশেহারা অবস্থায় অবস্থান করছে। মোগলাবাজার থানা এলাকার বন্যা কবলিত মানুষের পাশে থাকার এবং মানবিক সহায়তা প্রদানের অংশ হিসাবে অদ্য ২৬/০৬/২০২২খ্রিঃ তারিখ দুপুর ০১:৩০ ঘটিকায় মাননীয় পুলিশ কমিশনার জনাব নিশারুল আরিফ মহোদয়ের নির্দেশে সহকারী পুলিশ কমিশনার জনাব শাহজাহান ভ‚ঞাঁ এর সার্বিক তত্ত্বাবধানে, অফিসার ইনচার্জ মোঃ শামসুদ্দোহা, পিপিএম এর নেতৃত্বে মোগলাবাজার থানার অফিসার ফোর্সদের সহযোগিতায় মোগলাবাজার থানাধীন দাউদপুর ইউনিয়নস্থ জাপান বাংলাদেশ ফ্রেন্ডশীপ স্কুলে স্থাপিত আশ্রয় কেন্দ্র, নৈখাই বেদেপল্লীতে এবং সিলাম ইউনিয়নের চেয়ারম্যান জনাব শাহ অলিদুর রহমান সাহেবের মাধ্যমে সিলাম ইউনিয়নের বিভিন্ন এলাকায় বন্যা কবলিত প্রায় ২০০ পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী (শুকনা খাবার) বিতরণ করা হয়।