আজ-  ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আল্লাহর এক প্রিয় বান্দা হযরত আজম শাহ (রহ.)-এর কারামত ও স্মৃতিচারণমূলক ঘটনা। «» কমলগঞ্জে ঊষালগ্নে  নৃত্য-ভক্তিতে সাঙ্গ হলো মণিপুরিদের মহারাসলীলা উৎসব «» ২৮ নভেম্বর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন, মৌলভীবাজারে চূড়ান্ত ভোটার ৬০ হাজার ৪৮২ «» আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড «» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব 

বগুড়া আদমদীঘি সদর বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার নতুন কমিটি ঘোষনা ও বৃক্ষরোপন

রাবেয়া সুলতানা ,  (বগুড়া) প্রতিনিধি : শ্রী প্রদীপ কুমার সরকার উজ্জলকে সভাপতি, উম্মে হাবিবাকে সাধারণ সম্পাদক ও বিশ্বেস্বর কুন্ডুকে সাংগঠনিক সম্পাদক করে ২১ সদস্য বিশিষ্ট বগুড়ার আদমদীঘি সদর ইউনিয়ন বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার নতুন কমিটি ঘোষনা করা হয়েছে। গত ২৮ জুন মঙ্গলবার দুপুরে আদমদীঘি শিশু নিকেতন বিদ্যালয় হলরুমে সাধারণ সভার মাধ্যমে এই কমিটি ঘোষনা করা হয়। শিশু নিকেতন বিদ্যালয়ের ভারপ্রাপ্ত অধ্যক্ষ কমিটির আহবায়ক মৃদুল কুমার সরকারের সভাপতিত্বে সভায় প্রধান অতিথি ছিলেন, উপজেলা চেয়ারম্যান ও উপজেলা আওয়ামীলীগের সভাপতি সিরাজুল
ইসলাম খান রাজু। সভা উদ্বোধন করেন, বগুড়া জেলা বঙ্গবন্ধু শিশু কিশোর মেলার সভাপতি গৌতম কুমার দাস। বিশেষ অতিথি ছিলেন. বীর মুক্তিযোদ্ধা হাফিজার রহমান এবং বগুড়া জেলা শিশু কিশোর মেলার সদস্য শেখ শারমিন। আরো বক্তব্য রাখেন, মাসুদুর রহমান, রাফিয়া, যুথি, গোলাপ রহমান, আরিফ হোসেন প্রমূখ। এর আগে প্রধান অতিথি সিরাজুল ইসলাম খান রাজুর
উপস্থিতিতে বীর মুক্তিযোদ্ধা হাফিজার রহমান ওই বিদ্যালয় চত্বরে গাছের চারা রোপন করে
সংগঠনের বৃক্ষরোপন কর্মসুচির উদ্বোধন করে।