আজ-  ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আল্লাহর এক প্রিয় বান্দা হযরত আজম শাহ (রহ.)-এর কারামত ও স্মৃতিচারণমূলক ঘটনা। «» কমলগঞ্জে ঊষালগ্নে  নৃত্য-ভক্তিতে সাঙ্গ হলো মণিপুরিদের মহারাসলীলা উৎসব «» ২৮ নভেম্বর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন, মৌলভীবাজারে চূড়ান্ত ভোটার ৬০ হাজার ৪৮২ «» আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড «» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব 

বন্যার্তদের মধ্যে বাসদের খাদ্যসামগ্রী বিতরণ অব্যাহত

বাসদ সিলেট জেলা শাখার উদ্যোগে মঙ্গলবার (২৮ জুন) বিকাল ৫টায় টুলটিকর ইউনিয়নে বন্যার্তদের মধ্যে চাল, ডাল, আলু, পিঁয়াজ, চিড়া, মুড়ি, পানি বিশুদ্ধকরণ ট্যাবলেট বিতরণ করা হয়।
ত্রান বিতরণকালে বাসদ সিলেট জেলা সমন্বয়ক আবু জাফর বলেন, অপরিকল্পিত উন্নয়নের কারণে বন্যার পানি নামতে দীর্ঘ সময় লাগছে। ফলে মানুষের ভোগান্তি চরমে পৌঁছে গেছে। বন্যা আক্রান্ত মানুষ বাড়ি-ঘর, আসবাবপত্র, গবাদি পশুসহ সর্বস্ব হারিয়ে নিঃস্ব হয়ে পড়েছেন। সরকার বন্যার্তদের রক্ষায় চরম উদাসীনতা ও ব্যর্থতার পরিচয় দিয়েছে। খাবারের জন্য আশ্রয়কেন্দ্র ও কেন্দ্রের বাহিরের মানুষের উৎকণ্ঠা নিয়ে প্রতিক্ষার চিত্র গণমাধ্যমে প্রকাশ পাচ্ছে। বন্যার্তদের রক্ষায় সরকারের প্রয়োজনীয় বরাদ্ধ নেই।
জেলা সদস্য প্রণব জ্যোতি পাল বলেন, মানুষের সংকটকালীন সময়ে সব সময় আমাদের দল মানুষের পাশে থাকে। তিনি- বন্যায় ক্ষতিগ্রস্থদের পুনর্বাসনে প্রয়োজনীয় বরাদ্দ নিশ্চিত করা ও ত্রাণ-পুনর্বাসনে দুর্নীতি-দলীয়করণ বন্ধের দাবি জানান।
ত্রাণ বিতরণ কালে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন চালক সংগ্রাম পরিষদ সিলেট মহানগর শাখার সাধারণ সম্পাদক মনজুর আহমদ, সমাজতান্ত্রিক শ্রমিক ফ্রন্ট এর হারুন মিয়া, শুক্কুর আলী, ইমদাদ হক, সালা উদ্দিন, মানিক মিয়া, উজ্জল আহমদ, জাবেদ আহমদ প্রমুখ।