সিলেট ভিজুয়াল মিডিয়া এসোসিয়েশন বিভাগীয় কমিটির উদ্যোগে গতকাল বুধবার দক্ষিণ সুরমায় দুই শতাদিক পরিবারের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ করা হয় । সিলেট বিভাগের ভয়াবহ বন্যা পরিস্থিতে অনেকেই সাহায্যের হাত বাড়িয়ে দিয়েছেন। মানুষের এই বিপদে ঘরে বসে নেই কেউ সবাই যার যার মত করে সাহায্য করছেন। সিলেট ভিজুয়াল মিডিয়া এসোসিয়েশন এর বিভাগীয় কমিটির উদ্যোগে এই খাদ্য সামগ্রী বিতরণ অব্যহত থাকবে বলে জানান কমিটির আহবায়ক শাহদাত হোসেন লোলন। খাদ্যসামগ্রী বিতরণ কালে উপস্থিত ছিলেন, কমিটির আহবায়ক শাহদাত হোসেন লোলন, যুগ্ম আহবায়ক মালিক আকতার, সদস্য জামাল উদ্দিন, এম এস সুমন, কামরুল চৌধুরী, লোকমান আলী, নুরুল হক শিপু, সমাজ সেবক আবুল হাসনাত, পিনাক দে, বিশ^জিৎ সরকার, সুমন রায়, জয়নাল আবেদিন পলাশ।
সিলেট ভিজুয়াল মিডিয়া এসোসিয়েশন বিভাগীয় কমিটির উদ্যোগে বন্যার্তদের মাঝে খাদ্য সামগ্রী বিতরণ
Catagory : সারা দেশ | তারিখ : জুন, ২৯, ২০২২, ৫:২৭ অপরাহ্ণ • ১ বার পঠিত






