আজ-  ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আল্লাহর এক প্রিয় বান্দা হযরত আজম শাহ (রহ.)-এর কারামত ও স্মৃতিচারণমূলক ঘটনা। «» কমলগঞ্জে ঊষালগ্নে  নৃত্য-ভক্তিতে সাঙ্গ হলো মণিপুরিদের মহারাসলীলা উৎসব «» ২৮ নভেম্বর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন, মৌলভীবাজারে চূড়ান্ত ভোটার ৬০ হাজার ৪৮২ «» আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড «» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব 

অবিলম্বে আল্লামা মামুনুল হকসহ কারাবন্দী আলেম উলামার নিঃশর্ত মুক্তি দিন ……….মাওলানা ফজলুর রহমান

বাংলাদেশ খেলাফত যুব মজলিস কেন্দ্রের উদ্যোগে সিলেট মহানগর শাখার সার্বিক তত্বাবধানে বুধবার (২৯ জুন) বাদ মাগরিব লালাদিঘীরপারস্থ মহানগর মজলিস কার্যালয়ে বন্যায় ক্ষতিগ্রস্ত সিলেট মহানগরীর শতাধিক পরিবারে নগদ অর্থ ও ত্রাণ সামগ্রী বিতরণী অনুষ্ঠান সিলেট মহানগর শাখার সভাপতি মাওলানা গাজি রহমত উল্লাহ এর সভাপতিত্বে ও সাধারণ সম্পাদক আলহাজ মাওলানা এমরান আলমের সঞ্চালনায় অনুষ্ঠিত হয়।
এতে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত মজলিসের কেন্দ্রীয় সহ বায়তুল মাল সম্পাদক ও বাংলাদেশ খেলাফত যুব মজলিসের সাংগঠনিক সম্পাদক মাওলানা ফজলুর রহমান। তিনি বলেন বর্তমান সরকার বাংলাদেশ খেলাফত যুব মজলিসের কেন্দ্রীয় সভাপতি ও মাওলানা খেলাফত মজলিসের মহাসচিব আল্লামা মামুনুল হক সহ বহু নিরাপরাদ উলামায়ে কেরাম রাজনৈতিক নেতৃবৃন্দকে অন্যায়ভাবে কারাগারে ১৪ মাসের অধিক সময় বন্দি করে রেখেছে। যাদের অনেকে সেখানে অসুস্থ হয়ে পড়েছেন। এদিকে সিলেট, সুনামগঞ্জ, নেত্রকোনা, কুড়িগ্রাম সহ দেশের বিভিন্ন অঞ্চল বন্যায় ভাসছে। আজ মামুনুল হক মুক্ত থাকলে দেশে জনগন ও বন্যায় ক্ষতিগ্রস্ত মানুষের পাশে দাঁড়াতেন। তিনি অবিলম্বে আল্লামা মামুনুল হক সহ আলেম উলামার মুক্তির দাবি জানান।
সভাপতির বক্তব্যে মাওলানা গাজি রহমত উল্লাহ বলেন আলহামদুলিল্লাহ আমাদের প্রিয় যুব সংগঠন বাংলাদেশ খেলাফত যুব মজলিস সিলেট ও সুনামগঞ্জসহ দেশের বিভিন্ন অঞ্চলে বন্যায় দুর্গত মানুষের মধ্যে ব্যাপকভাবে কাজ করে যাচ্ছে। তিনি সিলেট মহানগর শাখার পক্ষ থেকে যুব মজলিসের নেতৃবৃন্দকে ধন্যবাদ জানান।
নগদ অর্থ ও ত্রাণ বিতরণ অনুষ্ঠানে মেহমানদের মধ্যে উপস্থিত ছিলেন বাংলাদেশ খেলাফত যুব মজলিস নারায়ণগঞ্জ মহানগর শাখার সভাপতি মাওলানা মীর আহমদ উল্লাহ, সহ-সভাপতি মুহাম্মদ আল আমিন রাকীব, মাওলানা হাফিজ ফাতিহ সুলাইমান, মুহাম্মদ আমিনুল ইসলাম। স্থানীয় নেতৃবৃন্দের মধ্যে ছিলেন সংগঠনের সিলেট মহানগর শাখার সহ-সভাপতি অধ্যক্ষ মাওলানা আব্দুল কাইয়ুম, হাফিজ মাওলানা হারুন রশিদ, ডা: মাওলানা আব্দুল আহাদ, ক্বারী মাওলানা সানাউল্লাহ, অধ্যক্ষ মাওলানা গোলাম রব্বানী, মাওলানা সাইদুর রহমান, হাফিজ মাওলানা আব্দুল আহাদ, সহ-সাধারণ সম্পাদক ডা: মোস্তফা আহমদ আজাদ, মুহাম্মদ আব্দুল গাফফার, হাফিজ মাওলানা এখলাছুর রহমান, সাংগঠনিক সম্পাদক মাওলানা কমর উদ্দিন, হাফিজ কয়েস আহমদ, হাফিজ রেজাউল হক, মাওলানা আব্দুল মন্নান আজাদ চৌধুরী, হাফিজ সিরাজ উদ্দিন, মাওলানা ফয়জুনুর, ক্বারী আবুল হোসাইন, মাওলানা আব্দুল মালিক, হাফিজ মাওলানা ফয়েজ আহমদ, মুহাম্মদ সাব্বির আহমদ, মুহাম্মদ সিকন্দর আলী, হাফিজ সাইফুল ইসলাম, মাওলানা মুহাইমিন, ক্বারী আনুয়ারুল হক, মাওলানা সামসুল ইসলাম, মাওলানা আব্দুল হামিদ প্রমুখ।