আজ-  ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আল্লাহর এক প্রিয় বান্দা হযরত আজম শাহ (রহ.)-এর কারামত ও স্মৃতিচারণমূলক ঘটনা। «» কমলগঞ্জে ঊষালগ্নে  নৃত্য-ভক্তিতে সাঙ্গ হলো মণিপুরিদের মহারাসলীলা উৎসব «» ২৮ নভেম্বর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন, মৌলভীবাজারে চূড়ান্ত ভোটার ৬০ হাজার ৪৮২ «» আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড «» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব 

ফেঞ্চুগঞ্জে বন্যার্তদের মাঝে সিলেট উইমেন্স মেডিকেল কলেজের ত্রাণ সামগ্রী বিতরণ


সিলেটের বন্যাদূর্গত মানুষের মাঝে সিলেট উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের ত্রাণ তৎপরতা অব্যাহত রয়েছে। উইমেন্স মেডিকেলের ধারাবাহিক ত্রাণ তৎপরতার অংশ হিসেবে বৃহস্পতিবার ফেঞ্চুগঞ্জ উপজেলার সুরইকান্দি গ্রামে বন্যাদূর্গত ২ শতাধিক পরিবারের মাঝে ত্রাণ সামগ্রী বিতরণ করা হয়েছে।
উইমেন্স মেডিকেলের ত্রাণ কমিটির আহ্বায়ক প্রফেসর ডা: নজরুল ইসলাম ভুইঁয়ার নেতৃত্বে ত্রাণ বিতরণকালে উপস্থিত ছিলেন, উইমেন্স মেডিকেলের প্রতিষ্ঠাতা পরিচালক এন আই খান। অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন, সমাজসেবী এ কে আজাদ খান, যুক্তরাজ্য প্রবাসী কমিউনিটি নেতা হাজী গোলজার হোসেন, স্থানীয় মেম্বার হাজী রফিক উদ্দিন, মাওলানা আব্দুল খালিক, দাউদ খান বাপ্পা, আবুল বশর খান ও নিমার উদ্দিন খান প্রমূখ। এছাড়া ত্রাণ বিতরণকালে এলাকার বিশিষ্ট গণ্যমান্য ও বিভিন্ন শ্রেণীপেশার মানুষ উপস্থিত ছিলেন।
ত্রাণ বিতরণকালে তারা বলেন, সাম্প্রতিক বন্যায় সিলেটের ক্ষতিগ্রস্ত মানুষের সহায়তায় ২৫ লক্ষ টাকার ত্রাণ তহবিল গঠন করেছে উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতাল। উক্ত তহবিলে উইমেন্স মেডিকেল কলেজ হাসপাতালের সকল কর্মকর্তা কর্মচারীর একদিনের বেতনের টাকা উৎসর্গ করা হয়েছে। এই তহবিল থেকে বন্যাদূর্গত এলাকায় ধারাবাহিকভাবে ত্রাণ সামগ্রী বিতরণের পাশাপাশি বন্যার্তদের চিকিৎসা সেবায় ফ্রি মেডিকেল ক্যাম্প চলছে। বন্যা পরিস্থিতি স্বাভাবিক না হওয়া পর্যন্ত উইমেন্স মেডিকেল কলেজের এই মানবিক কার্যক্রম অব্যাহত থাকবে।