আজ-  ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আল্লাহর এক প্রিয় বান্দা হযরত আজম শাহ (রহ.)-এর কারামত ও স্মৃতিচারণমূলক ঘটনা। «» কমলগঞ্জে ঊষালগ্নে  নৃত্য-ভক্তিতে সাঙ্গ হলো মণিপুরিদের মহারাসলীলা উৎসব «» ২৮ নভেম্বর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন, মৌলভীবাজারে চূড়ান্ত ভোটার ৬০ হাজার ৪৮২ «» আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড «» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব 

সিলেটে বন্যার্তদের মাঝে জামেয়া মাদানিয়া বারিধারার নগদ অর্থ বিতরণ

 ★ সিলেটে আকস্মিক বন্যায় ক্ষতিগ্রস্তদের মাঝে নগদ অর্থ বিতরণ করে রাহবরে মিল্লাত আল্লামা নূর হোসাইন কাসেমী রাহিমাহুল্লাহ প্রতিষ্ঠিত জামেয়া মাদানিয়া বারিধারা। 
০১ জুলাই (শুক্রবার) সিলেটের গোয়াইনঘাট উপজেলা সদরে উপজেলার প্রায় দুই শত পরিবারে নগদ অর্থ বিতরণ করেন বারিধারা মাদ্রাসার শিক্ষা সচিব ও শায়খুল হাদীস মুফতী মকবুল হোসেন কাসেমী। 
গোয়াইনঘাট হুসাইনিয়া আরাবিয়া মাদ্রাসার মুহতামিম মাওলানা আব্দুল মতিনের সভাপতিত্বে ও হাফিজ জাকির হুসাইনের পরিচালনায় মকবুল কাসেমী বলেন, রাহবরে মিল্লাত আল্লামা নূর হোসাইন কাসেমী রাহিমাহুল্লাহ জামেয়া মাদানিয়া বারিধারা প্রতিষ্ঠা করেছেন শুধুমাত্র তালিমের জন্য নয়, বরং তরবিয়ত, খেদমত খালক এমনকি জাতীয় পর্যায়ের কোনো বিপর্যয়ে এগিয়ে আসার জন্য, উম্মাহর দুর্দিনে পাশে থাকার জন্য। 
এসময় উপস্থিত ছিলেন বারিধারা মাদ্রাসার সিনিয়র শিক্ষক জমিয়ত নেতা মাওলানা জয়নাল আবেদীন, জামেয়া তাওয়াক্কুলিয়া রেঙ্গার সিনিয়র মুহাদ্দিস মাওলানা জমশেদ আলী কাসেমী, বারিধারার মুহাদ্দিস মাওলানা আবু বকর কাসেমী, গোয়াইনঘাট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা গোলাম আম্বিয়া কয়েছ, মাওলানা আবুল হাসানাত, সাংবাদিক আবু তালহা তোফায়েল প্রমুখ। 
উল্লেখ্য যে, সিলেটের গোলাপগঞ্জ, জকিগঞ্জ, কানাইঘাট উপজেলা ও সুনামগঞ্জ জেলায় নগদ অর্থ প্রায় ১২ লক্ষ টাকা বিতরণ করে জামেয়া মাদানিয়া বারিধারা।