আজ-  ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আল্লাহর এক প্রিয় বান্দা হযরত আজম শাহ (রহ.)-এর কারামত ও স্মৃতিচারণমূলক ঘটনা। «» কমলগঞ্জে ঊষালগ্নে  নৃত্য-ভক্তিতে সাঙ্গ হলো মণিপুরিদের মহারাসলীলা উৎসব «» ২৮ নভেম্বর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন, মৌলভীবাজারে চূড়ান্ত ভোটার ৬০ হাজার ৪৮২ «» আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড «» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব 

দক্ষিণ সুরমার কুচাই এলাকায় যুক্তরাজ্য প্রবাসী জুবায়ের আহমদ জুবের’র পক্ষ থেকে ত্রাণ সামগ্রী বিতরণ

দক্ষিণ সুরমার কুচাই এলাকায় যুক্তরাজ্য প্রবাসী জুবায়ের আহমদ জুবের’র পক্ষ থেকে ত্রাণ সামগ্রী বিতরণ
আমরা সবাই মিলে কাজ করলে এই
ক্ষতি কাটিয়ে উঠতে সক্ষম হবো
—–আসাদ উদ্দিন আহমদ

সিলেট মহানগর আওয়ামীলীগের সহ-সভাপতি ও সাবেক সাধারণ সম্পাদক আসাদ উদ্দিন আহমদ বলেছেন, প্রধানমন্ত্রী শেখ হাসিনা সবসময় সিলেটের বন্যার্ত মানুষের খোঁজখবর রেখে যাচ্ছেন। প্রধানমন্ত্রীর নির্দেশনায় আওয়ামীলীগের নেতাকর্মীরা মানুষের পাশে রয়েছে।
তিনি আরও বলেন, বন্যায় না খেয়ে একজন মানুষও মারা যায়নি। সরকার সাধ্যমত চেষ্টা চালিয়ে যাচ্ছে। ক্ষতিগ্রস্থ মানুষের মাঝে সরকারি ত্রান কার্যক্রম চলছে। প্রধানমন্ত্রীর আহবানে দেশের বিত্তশালী, বিভিন্ন সামাজিক সংগঠন ক্ষতিগ্রস্থ মানুষদের সহযোগিতায় করে যাচ্ছে। ইনশাহ আল্লাহ আমরা সবাই মিলে কাজ করলে এই ক্ষতি কাটিয়ে উঠতে সক্ষম হবো।
যুক্তরাজ্য প্রবাসী জুবায়ের আহমদ জুবের এর পক্ষ থেকে বন্যাদুর্গত মানুষের মাঝে ত্রাণ সামগ্রী  বিতরণকালে প্রধান অতিথির বক্তব্যে তিনি একথাগুলো বলেন।
শনিবার দুপুর ১২ টায় দক্ষিণ সুরমার কুচাই ইছরাব আলী হাই স্কুল ও কলেজ প্রাঙ্গনে ত্রাণ সামগ্রী বিতরণকালে ছাত্রনেতা তালহা আহমদ ও ইবরাহীম খলীল এর যৌথ পরিচালনায় শুভেচ্ছা বক্তব্য রাখেন দক্ষিণ সুরমা প্রেসক্লাবের সাধারণ সম্পাদক নুরুল হক শিপু।
এসময় উপস্থিত ছিলেন, দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক এডভোকেট শামীম আহমদ, দক্ষিণ সুরমা উপজেলা আওয়ামী লীগের সদস্য গোলাম হাফিজ লোহিত, কুচাই ইউনিয়ন আওয়ামী লীগের সাধারণ সম্পাদক আক্তার হোসেন,কুচাই ইউনিয়ন যুবলীগের সভাপতি ইকবাল হোসেন মিঠু, জনতা ক্লাবের সাধারণ সম্পাদক সাদেক আহমদ ,সহ সভাপতি আব্দুল আলীম, আজীর উদ্দিন, নাহিদ আহমদ, মাজেদ আহমদ, সামাদ আহমদ, এমরান আহমদ, মান্না, হাসান, হাবিব, মিনহাজ, বাপন, জাকারিয়া, ফরহাদ, মাহিন, মীর প্রমুখ। -বিজ্ঞপ্তি