নওগাঁয় ভুয়া নিয়োগপত্র সহ দুই প্রতারক গ্রেফতার
(নওগাঁ) প্রতিনধিঃ
সিপিসি-৩, জয়পুরহাট র্যাব — ৫ ক্যাম্পের একটি চৌকস অপারেশনাল দল ভারপ্রাপ্ত কোম্পানী অধিনায়ক সহকারি পুলিশ সুপার মোঃ মাসুদ রানা এবং কোম্পানী উপ-অধিনায়ক সহকারি পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম এর নেতৃত্বে ২ জুলাই রবিবার ২০২২ ইং তারিখ ২৩:০০ ঘটিকায় নওগাঁ জেলার বদলগাছী
থানার বিষ্ণপুর হতে ভূয়া নিয়োগপত্র৩টি (অফিস সহায়ক), ভুয়া সীল- ৮টি (সেনা সদর দপ্তর, ঢাকা), মোবাইল-০১টিসহ প্রতারণা মামলার অভিযুক্ত আসামী ১। মোঃ খোরশেদ আলম মিঠু (৩৮), পিতা-মৃত আব্দুল মতিন মন্ডল, ২। মোঃ সুজন মন্ডল(৫০), পিতা- মোঃ ফরছেদ আলী, উভয় সাং-বিষ্ণপুর পূর্বপাড়া, থানা-বদলগাছী, জেলা-নওগাঁ হাতেনাতে আটক করা হয়। উল্লেখ্য যে, অভিযুক্ত ব্যক্তিদ্বয় ভিকটিম এবং তার মায়ের কাছে সেনা সদর দপ্তর এর মেসওয়েটার ও অফিস সহায়ক পদে চাকরি দেওয়ার প্রতিশ্রুতি দিয়ে সাড়ে নয় লক্ষ টাকা হাতিয়ে নেয়। পরবর্তীতে ভিকটিম চাকরি খবর জানতে চাইলে গত ৩০ জুন ২০২২ ইং তারিখে নিয়োগপত্র নেওয়ার জন্য আরও পঞ্চাশ হাজার টাকা নিয়ে আসতে বলে। পরবর্তীতে তাদের কথা বার্তা অসামঞ্জস্য মনে হলে ভিকটিম অদ্য ০২ জুলাই ২০২২ ইং তারিখে
র্যাবকে অবগত করে এবং প্রতারকদ্বয় ভিকটিমের কাছে টাকা নিতে আসলে অত্র
ক্যাম্পের একটি আভিযানিক দল তাদেরকে হাতেনাতে গ্রেফতার ও ভিকটিমদেরকে
উদ্ধার করতে সক্ষম হয়। ধৃত আসামীদের বিরুদ্ধে নওগাঁ জেলার বদলগাছী থানায় মামলার কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।








