আজ-  ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আল্লাহর এক প্রিয় বান্দা হযরত আজম শাহ (রহ.)-এর কারামত ও স্মৃতিচারণমূলক ঘটনা। «» কমলগঞ্জে ঊষালগ্নে  নৃত্য-ভক্তিতে সাঙ্গ হলো মণিপুরিদের মহারাসলীলা উৎসব «» ২৮ নভেম্বর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন, মৌলভীবাজারে চূড়ান্ত ভোটার ৬০ হাজার ৪৮২ «» আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড «» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব 

ভোক্তা-অধিকার অধিদপ্তরের অভিযান ও জরিমানা

প্রেস বিজ্ঞপ্তি”

ভোক্তা-অধিকার অধিদপ্তরের অভিযান ও জরিমানা

০৩ জুলাই ২০২২ খ্রি.

          ভোজ্য তেলসহ নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী ন্যায্য দামে প্রাপ্তি নিশ্চিত করার লক্ষে এবং অবৈধ মজুদ রোধ করার লক্ষে সমগ্র দেশের ন্যায় মৌলভীবাজার জেলাতেও কাজ করছে বাণিজ্য মন্ত্রণালয়ের সার্বিক তত্ত্বাবধানে থাকা জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর। সেই লক্ষে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের মৌলভীবাজার জেলা কার্যালয়ের সহকারী পরিচালক মো: আল-আমিন এর নেতৃত্বে র‌্যাব-৯ ফোর্সের সহযোগিতায় আজ রবিবার (০৩ জুলাই ২০২২) মৌলভীবাজার সদর উপজেলার পশ্চিমবাজার, কুদরত উল্ল্যা রোডসহ বিভিন্ন জায়গায় মনিটরিং ও সচেতনতামূলক কার্যক্রম পরিচালনা করা হয়।                

        উক্ত তদারকি অভিযানে সরকার নির্ধারিত দামে সয়াবিন তেল বিক্রয় না করা এবং প্রতিশ্রুতি অনুযায়ী কাগজপত্র সংরক্ষণ না করার জন্য পশ্চিমবাজার এলাকায় অবস্থিত লিটন এন্টারপ্রাইজকে ১৫ হাজার টাকা জরিমানা এবং কুদরত উল্ল্যা রোডে অবস্থিত মৌলভী ক্যাশ এন্ড ক্যারীকে ১০ হাজার টাকা জরিমানা আরোপ ও তা আদায় করা হয়। উক্ত প্রতিষ্ঠানদ্বয় সয়াবিন তেলের ডিলার।           

       সকল ব্যবসায়ীকে সঠিকভাবে পাকা ভাউচার প্রদান পূর্বক ন্যায্য দামে মশলাসহ নিত্য প্রয়োজনীয় পণ্য সামগ্রী বিক্রি করার জন্য নির্দেশনা দেওয়া হয়। ন্যায্য দামে পণ্য দ্রব্য প্রাপ্তি নিশ্চত করার লক্ষে ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের অভিযান চলমান থাকবে। আজকের অভিযানে মোট ২ টি প্রতিষ্ঠানকে সর্বমোট ২৫ হাজার টাকা জরিমানা ও তা আদায় করা হয়।