মশাহিদ আহমদ, মৌলভীবাজার ঃ বাংলাদেশ সাংবাদিক কল্যাণ সংগঠন (বি.এস.কে.এস) মৌলভীবাজার জেলা শাখার পক্ষ থেকে খলিলপুর ইউনিয়নের সামরকোনা গ্রামে বন্যাদুর্গত বানবাসি ক্ষতিগ্রস্ত এক সাংবাদিক পরিবারকে ১মাসের খাদ্য সামগ্রীসহ নগদ অর্থ সহায়তা প্রদান করা হয়েছে আজ ৪ জুলাই দুপুরে। এ সময় উপস্থিত ছিলেন- বিশিষ্ট্য নাট্যকার ও সম্মিলিত সামাজিক উন্নয়ন পরিষদ সভাপতি, চ্যানেল এস হেড অফ নিউজ ও সিনিয়র সদস্য খালেদ চৌধুরী, সাংবাদিক জোসেফ আলী চৌধুরী, সংগঠনের সাধারণ সম্পাদক শাহ মোহাম্মদ রাজুল আলী, অর্থ সম্পাদক সাংবাদিক শাহ ফজলুর রহমান, সদস্য সাংবাদিক নাসরিন প্রিয়া,শাহাবুদ্দিন আহমদ প্রমুখ। নেতৃবৃন্দ বলেন- সংগঠনের প্রধান কাজ সংবাদিকের অধিকার প্রতিষ্ঠিত করা। এই কার্যক্রমে যারা সহযোগিতা করেছেন তাদের প্রতি কৃতজ্ঞতা প্রকাশ করেন।








