আজ-  ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আল্লাহর এক প্রিয় বান্দা হযরত আজম শাহ (রহ.)-এর কারামত ও স্মৃতিচারণমূলক ঘটনা। «» কমলগঞ্জে ঊষালগ্নে  নৃত্য-ভক্তিতে সাঙ্গ হলো মণিপুরিদের মহারাসলীলা উৎসব «» ২৮ নভেম্বর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন, মৌলভীবাজারে চূড়ান্ত ভোটার ৬০ হাজার ৪৮২ «» আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড «» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব 

কমলগঞ্জের বিভিন্ন মন্দিরে বৃক্ষরোপন


কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:
প্রধানমন্ত্রী শেখ হাসিনার আহ্বানে জাতীয় বৃক্ষ রোপন সপ্তাহ উপলক্ষে বাংলাদেশ পূজা উদযাপন কেন্দ্রীয় কমিটির কর্মসুচির আলোকে মৌলভীবাজারের কমলগঞ্জে বিভিন্ন মন্দির ও দেবালয়ে বৃক্ষ রোপন কর্মসুচি অনুষ্ঠিত হয়। মঙ্গলবার বিকাল ৪ টায় কমলগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের উদ্দ্যোগে ভানুগাছ বাজারস্থ কমলগঞ্জ কেন্দ্রীয় দুর্গাবাড়ি প্রাঙ্গনে ফলজ, বনজ ও ঔষধি গাছের চারা রোপন করা হয়। এ সময় উপস্থিত ছিলেন। কমলগঞ্জ উপজেলা পূজা উদযাপন পরিষদের সভাপতি শ্যামল চন্দ্র দাস, সাধারণ সম্পাদক প্রনীত রঞ্জন দেবনাথ, সাবেক পৌর কাউন্সিলর মো: আনোয়ার হোসেন, কমলগঞ্জ কেন্দ্রীয় দুর্গাবাড়ি পরিচালনা কমিটির সাধারণ সম্পাদক অমলেন্দু দেবরায়. উপজেলা পূজা উদযাপন পরিষদের সহ-সভাপতি ধীরেন্দ্র কুমার ধর, বাবুল কর, সাংগঠনিক সম্পাদক প্রতুষ ধর, দপ্তর সম্পাদক সজল শীল, গণসংযোগ সম্পাদক নির্মল এস পলাশ প্রমুখ।