আজ-  ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আল্লাহর এক প্রিয় বান্দা হযরত আজম শাহ (রহ.)-এর কারামত ও স্মৃতিচারণমূলক ঘটনা। «» কমলগঞ্জে ঊষালগ্নে  নৃত্য-ভক্তিতে সাঙ্গ হলো মণিপুরিদের মহারাসলীলা উৎসব «» ২৮ নভেম্বর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন, মৌলভীবাজারে চূড়ান্ত ভোটার ৬০ হাজার ৪৮২ «» আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড «» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব 

কমলগঞ্জে ৩দিনব্যাপী প্রশিক্ষণ কর্মশালা অনুষ্ঠিত


কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:
মৌলভীবাজারের কমলগঞ্জ উপজেলা পরিষদ হলরুমে ওয়েভ ফাউন্ডেশন কমলগঞ্জ এডভোকেসি নেটওয়ার্ক কমিটির আয়োজনে পিছিয়ে পড়া জনগোষ্ঠীর ক্ষমতায়ন ও বাংলাদেশের উন্নয়ন প্রক্রিয়ায় সক্রিয় অংশগ্রহণ প্রকল্প এডভোকেসি নেটওয়ার্ক সদস্যদের জন্য মানবাধিকার, গণতন্ত্র, সুশাসন, নারীর ক্ষমতায়ন ও এডভোকেসি বিষয়ক ৩ দিন ব্যাপি প্রশিক্ষণ অনুষ্ঠিত হয়েছে। মঙ্গলবার (৫জুলাই) সকাল ১০টা থেকে দুপুর ২টা পর্যন্ত উপজেলা পরিষদ হলরুমে ওয়েভ ফাউন্ডেশন কমলগঞ্জ এডভোকেসি নেটওয়ার্ক কমিটির আয়োজনে প্রশিক্ষণের শুভ উদ্বোধন করেন কমলগঞ্জ উপজেলা নির্বাহী কর্মকর্তা সিফাত উদ্দিন।
কমলগঞ্জ এডভোকেসি নেটওয়ার্ক কমিটির সভাপতি জিডিশন সুচিয়াং এর সভাপতিত্বে ওয়েভ ফাউন্ডেশনের বিভাগীয় সমন্বয়কারী শাহজাহান মিয়ার সঞ্চালনায় প্রশিক্ষণ প্রধান করেন উপজেলা সমাজসেবা সেবা কর্মকর্তা সোয়েব আহমেদ চৌধুরী, উপজেলা মহিলা বিষয়ক কর্মকর্তা হোসনে আরা তালুকদার।
প্রজেক্টরের মাধ্যমে ওয়েভ ফাউন্ডেশনের প্রকল্প সম্পর্কে ধারনা প্রদান করেন বিভাগীয় সহকারী সমন্বয়কারী সাইফুর রহমান চৌধুরী।
এসময় উপস্থিত ছিলেন সাংবাদিক, শিক্ষক, বিভিন্ন জনগোষ্ঠীর নেতৃবৃন্দ। প্রশিক্ষণে ২৫ জন সদস্য অংশগ্রহণ করেন।