আজ-  ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আল্লাহর এক প্রিয় বান্দা হযরত আজম শাহ (রহ.)-এর কারামত ও স্মৃতিচারণমূলক ঘটনা। «» কমলগঞ্জে ঊষালগ্নে  নৃত্য-ভক্তিতে সাঙ্গ হলো মণিপুরিদের মহারাসলীলা উৎসব «» ২৮ নভেম্বর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন, মৌলভীবাজারে চূড়ান্ত ভোটার ৬০ হাজার ৪৮২ «» আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড «» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব 

সিলেট এম এ জি ওসমানী মেডিকেল কলেজ’র ২৫তম ব্যাচ চিকিৎসকদের নগদ অর্থ বিতরন

স্মরণকালের ভয়াবহ বন্যায় বানবাসিদের পাশে দাঁড়াতে সিলেটের কানাইঘাটে ৯নং রাজাগঞ্জ ইউনিয়নে জামেয়া ইসলামিয়া ইউসুফিয়া আলিম মাদ্রাসায় গত কাল সোমবার ( ৪ জুলাই) বন্যার্ত পরিবারের মাঝে ত্রাণ বিতরণ করা হয়েছে।সিলেট এম,এ,জি ওসমানী মেডিকেল কলেজ এ ২৫-তম ব্যাচ  এর দেশ ও প্রবাসের চিকিৎসকদের উদ্যোগে বিভিন্ন গ্রামের বন্যা কবলিত মানুষের মাঝে  নগদ অর্থ বিতরন করা হয়েছে। বাংলাদেশের জনপ্রিয় কন্ঠ শল্পী জাতীয় চক্ষু বিজ্ঞান ইনস্টিটিউট ও হাসপাতাল ঢাকা এর সহকারী অধ্যাপক ডাক্তার মোহাম্মদ জহিরুল ইসলাম (অচীন পুরি) নগদ অর্থ বিতরন অনুষ্ঠান পরিচালনা করেন।
অনুষ্ঠানে উপস্থিত ছিলেন সিলেট এম,এ,জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল এর ভাইস প্রিন্সিপাল ও মেডিসিন বিভাগের বিভাগীয় প্রধান অধ্যাপক ডাক্তার শিশির রঞ্জন চক্রবর্তী, ক্যান্সার বিশেষজ্ঞ ও সিলেট এম,এ,জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল এর সহকারী অধ্যাপক ডাক্তার মোঃ মিজানুর রহমান,সিলেট এম,এ,জি ওসমানী মেডিকেল কলেজ হাসপাতাল এর নিউরো সার্জারী বিভাগ-এর সহকারী অধ্যাপক ডাক্তার এস.এম আসাদুজ্জামান (জুয়েল),লন্ডন হাসপাতাল-এর চিকিৎসক ডাক্তার আবদুল বাসিত, সিলেট শহীদ শামসুদ্দিন আহমদ সদর হাসপাতাল-এর সার্জারী বিভাগের সিনিয়র কনসালটেন্ট ডাক্তার এম. এ. কাইয়ূম, সিলেট জেলা প্রেসক্লাব এর সাবেক কার্যনির্বাহী সদস্য ও ৯নং রাজাগঞ্জ ইউনিয়ন আওয়ামীলীগের সহ-সভাপতি সাংবাদিক আলী আকবর চৌধুরী কোহিনূর, বাংলাদেশ মফস্বল সাংবাদিক ফোরাম কেন্দ্রীয় কমিটির কর্যনির্বাহী সদস্য ও দৈনিক স্বাধীন বাংলা পত্রিকার স্টাফ রির্পোটর মুফিজুর রহমান নাহিদ, তালবাড়ী ইউসুফিয়া আলিম মাদ্রাসার প্রিন্সিপাল মাওলানা শরিফ আহমেদ, সমাজকর্মী ইমাদ উদ্দীন নোমান প্রমুখ।
অনুষ্ঠানে বক্তারা বলেন, এই ত্রাণ সহায়তা যেন তারা পুনর্বাসন এবং পুষ্টির কাজে লাগায়। এ কাজে আমাদের সকলের আরো আন্তরিক হওয়া উচিত। আমরা আমাদের এই প্রচেষ্টাকে ধরে রাখবো এবং ভবিষ্যতে এ ধরণের আরো নতুন নতুন প্রকল্প যেন বিতরন করতে পারি। তারা  সকলের সহযোগিতা কামনা করেন।