আজ-  ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আল্লাহর এক প্রিয় বান্দা হযরত আজম শাহ (রহ.)-এর কারামত ও স্মৃতিচারণমূলক ঘটনা। «» কমলগঞ্জে ঊষালগ্নে  নৃত্য-ভক্তিতে সাঙ্গ হলো মণিপুরিদের মহারাসলীলা উৎসব «» ২৮ নভেম্বর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন, মৌলভীবাজারে চূড়ান্ত ভোটার ৬০ হাজার ৪৮২ «» আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড «» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব 

কমলগঞ্জে শিশু ও গো-খাদ্য বিতরণ


কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:
মৌলভীবাজারের কমলগঞ্জে শিশু খাদ্য ও গো খাদ্য বিতরণ করা হয়েছে। গত মঙ্গলবকার (৫ জুলাই) বিকেলে উপজেলার মুন্সীবাজার ইউনিয়নে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের দুর্যোগ ব্যবস্থাপনা অধিদপ্তরের বরাদ্দকৃত অর্থ থেকে উপজেলার ২টি ইউনিয়নের ৫৫টি শিশুকে শিশুখাদ্য ও ২২০ জনের মধ্যে গো খাদ্য বিতরণ করা হয়। মুন্সীবাজার ইউনিয়নের হরিশ্মরণ গ্রামে সুবিধাবঞ্চিত শব্দকর জনগোষ্ঠীর শিশু ও ইসলামপুর ইউনিয়নের কলাবন এলাকায় গো খাদ্য বিতরণ করা হয়। মৌলভীবাজার জেলা প্রশাসক মীর নাহিদ আহসানের নির্দেশে কমলগঞ্জ উপজেলায় বন্যাসহ সকল প্রাকৃতিক দুর্যোগ মোকাবেলায় মানবিক সহায়তা কর্মসুচির আওতায় প্রধানমন্ত্রী শেখ হাসিনার পক্ষ থেকে জি,আর এর এসব দু:স্থ শিশু ও ক্ষতিগ্রস্ত খামারীদের মধ্যে গো খাদ্য বিতরণ করা হয়।
কমলগঞ্জ উপজেলা প্রশাসন আয়োজিত এসব কর্মসুচীতে উপস্থিত ছিলেন উপজেলা নির্বাহী অফিসার সিফাত উদ্দিন, উপজেলা প্রকল্প বাস্তবায়ন অফিসার মোহাম্মদ আসাদুজ্জামান, উপজেলা দুর্নীতি প্রতিরোধ কমিটির সভাপতি ইমতিয়াজ আহমেদ বুলবুল, ইসলামপুর ইউপি চেয়ারম্যান সুলেমান মিয়া, মুন্সীবাজার ইউপি চেয়ারম্যান নাহিদ আহমদ তরফদার, ইউপি সদস্য শফিকুর রহমান, যুবলীগ নেতা আং শহীদ প্রমুখ।
দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়ের অর্থায়নে প্রাকৃতিক দুর্যোগে ক্ষতিগ্রস্থ খামারিদের মধ্যে গো-খাদ্য এবং দু:স্থ শিশুদের মাঝে শিশু খাদ্য বিতরণ করা হয়েছে। বিতরণকৃত শিশু খাদের মধ্যে রয়েছে পরিবার প্রতি ২ প্যাকেট নুডুলস, ২ প্যাকেট সেমাই, ৫০০ গ্রাম গুড়ো দুধ, ১ কেজি চিনি, ২প্যাকেট সুজি, ৫০০ গ্রাম সোয়াবিন তেল ও ১ কেজি সুগন্ধি চিনিগুড়া চাল এবং গো খাদ্যের মধ্যে রয়েছে ২ কেজি লবণ, ৫ কেজি ভূষি ও ৩ কেজি খৈল।