আজ-  ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আল্লাহর এক প্রিয় বান্দা হযরত আজম শাহ (রহ.)-এর কারামত ও স্মৃতিচারণমূলক ঘটনা। «» কমলগঞ্জে ঊষালগ্নে  নৃত্য-ভক্তিতে সাঙ্গ হলো মণিপুরিদের মহারাসলীলা উৎসব «» ২৮ নভেম্বর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন, মৌলভীবাজারে চূড়ান্ত ভোটার ৬০ হাজার ৪৮২ «» আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড «» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব 

দিরাই থানা ডেভলাপমেন্ট অর্গানাইজেশনের বন্যার্তদের মাঝে ত্রাণ বিতরণ



যুক্তরাজ্য ভিত্তিক দিরাই থানা ডেভলাপমেন্ট অর্গানাইজেশনের সহায়তায় ত্রান পেল ৩ হাজার বন্যার্ত বানভাসি পরিবার। বিগত এক সপ্তাহ ধরে বানভাসি মানুষের ঘরে ঘরে চাল, ডাল, তেল, পেয়াজ, লবন ত্রাণসামগ্রী পৌছে দেয়া হয়।

গতকাল মঙ্গলবার দুপুরের দিকে দিরাই পৌরসভায় ত্রান বিতরনের মধ্যদিয়ে আনুষ্ঠানিকভাবে সপ্তাহব্যাপী ত্রাণ বিতরণ কর্মসূচীর সমাপ্ত করে ইউকে ভিত্তিক এই সংগঠনটি । ত্রান বিতরণের সমাপনী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্য রাখেন, উপজেলা চেয়ারম্যান মঞ্জুর আলম চৌধুরী। হাজী মুকুল মিয়া চৌধুরীর সভাপতিত্বে এবং ইমরুল হাসান সজল এর পরিচালনায় বিশেষ অতিথির বক্তব্য রাখেন পৌর মেয়র বিশ্বজিৎ রায়। অন্যদের মধ্যে বক্তব্য রাখেন, এড. তাহিরপুর রায়হান চৌধুরী পাবেল, জিয়াউর রহমান লিটন,  মাইদুল আলম চৌধুরী ও আবদাল আলম চৌধুরী প্রমুখ।

অন্যান্যদের মধ্যে উপস্থিত ছিলেন জুবের সর্দার,শাহ আলম, এনামুল চৌধুরী,সাহেল আহমেদ চৌধুরী, মারুফ হাসান জয়, রেজুয়ান আহমেদ প্রমুখ।

সংগঠনটির বর্তমান সভাপতি সেলিম সরদার এবং সাধারণ সম্পাদক রয়েল মিয়া ভার্চুয়ালি সংযুক্ত হয়ে সংগঠনের সকল সদস্যকে এবং ত্রাণ কার্যক্রমের সাথে জড়িত সকল স্বেচ্চাসেবককে ধন্যবাদ জ্ঞাপন করেন।যেকোন দুর্যোগ-দুঃসময়ে দিরাইবাসীদের জন্য তাদের সংগঠনের এই সহায়তা অব্যাহত থাকবে বলে তারা আশ্বস্ত করেন।