আজ-  ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আল্লাহর এক প্রিয় বান্দা হযরত আজম শাহ (রহ.)-এর কারামত ও স্মৃতিচারণমূলক ঘটনা। «» কমলগঞ্জে ঊষালগ্নে  নৃত্য-ভক্তিতে সাঙ্গ হলো মণিপুরিদের মহারাসলীলা উৎসব «» ২৮ নভেম্বর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন, মৌলভীবাজারে চূড়ান্ত ভোটার ৬০ হাজার ৪৮২ «» আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড «» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব 

নওগাঁয় শিক্ষক সহ পাঁচ জন নিহতের ঘটনায় ঘাটক ট্রাক চালকে আটক করেছেন র‍্যাব


শিমুল  হাসান,( নওগাঁ) প্রতিনিধি ঃ

নওগাঁর বলিহার এলাকায় সড়ক দূর্ঘটনায় যাত্রীবাহী সিএনজি অটোরিক্সা ট্রাকের ধাক্কায় চার শিক্ষকসহ পাঁচজন নিহতের সেই ভয়াবহ ঘটনায় বেপরোয়া ট্রাক চালক রেজাউলকে আটক করেছে র‌্যাব। বুধবার (৬ জুলাই) দুপুরে নওগাঁ জেলা প্রেসক্লাব মিলনায়তনে আয়োজিত এক সংবাদ সম্মেলনে র‍্যাব -৫ এর অধিনায়ক লে: কর্নেল রিয়াজ শাহরিয়ার এই তথ‍্য প্রদান করেছেন। লিখিত বক্তব‍্যে তিনি বলেন, গত ২৪ জন সকাল ৮টায় নওগাঁ – রাজশাহী সড়কে নওগাঁ সদর উপজেলার বলিহার ইউনিয়নের বাবলাতলী নামকস্থানে ঢাকা মেট্রো – ট-১৬- -৫৬১৮ নম্বর ট্রাকের নিচে চাপা পড়ে ৪ স্কুল শিক্ষক মো: মকবুল হোসেন (৫৮), জান্নাতুল ফেরদৌস (৩৮), মো: দেলোয়ার হোসেন (৪৭) ও লেলিন সরকার (২৭) এবং সিএনজি চালক (৫২) মর্মান্তিক ভাবে মৃত‍্যুবরন করেন। ৪ শিক্ষকসহ এই মৃত‍্যুর ঘটনায় দেশব‍্যাপী ব‍্যাপক আলোড়ন সৃষ্টি হয়। দূর্ঘটনার পর পরই ট্রাকের চালক নওগাঁ জেলাধীন মান্দা উপজেলার বড়মুল্লক গ্রামের ইসহাক আলীর পুত্র রেজাউল করিম নবীসহ হেলপার পালিয়ে যায়। নিহত সিএনজি চালকের স্ত্রী সেলিম রেজার স্ত্রী মোছা: সাহারা বেগম নওগাঁ সদর মডেল থানায় একটি মামলা দায়ের করেন। মামলা নম্বর ৫৮ তারিখ ২৪- ০৬ – ২০২২ ধারা ২০১৮ সালের সড়ক পরিবহন আইন -১০৫। র‍্যাব- ৫ ট্রাক চালককে আটকের লক্ষ‍্যে গোয়েন্দা তৎপরতা ও নজরদারী জোরদার করে। এরই এক পর্যায়ে বিশেষ গোয়েন্দা তথ‍্যের ভিত্তিতে মঙ্গলবার (৫ জুলাই) রাত সাড়ে ৮ টায় কোম্পানী অধিনায়ক অতিরিক্ত পুলিশ সুপার মো. ফরহাদ হোসেন ও উপ- অধিনায়ক সহকারী পলিশ সুপার মো. রফিকুল ইসলামের নেতৃত্বে এক অভিযানে মান্দা উপজেলার সাবাইহাট বাজার এলাকা থেকে ট্রাকচালক রেজাউল করিম নবীকে আটক করা হয়েছে। প্রেসক্লাবে সংবাদ সম্মেলন শেষে বুধবার বিকেলে সদর থানা পুলিশের মাধ‍্যমে তাকে কোর্টে সোপর্দ করা হয়েছে।