ঈদুল আযহা উপলক্ষে ঈদগাহে আইন-শৃঙ্খলা নিরাপত্তা বৃদ্ধি করার জন্য এসএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার এর সিলেট কেন্দ্রীয় শাহী ঈদগাহ পরিদর্শনঃ
অদ্য ০৮.০৭.২০২২ খ্রিঃ তারিখ বেলা ০২.০০ ঘটিকায় সিলেট মহানগরীর কেন্দ্রীয় শাহী ঈদগাহে আসন্ন ঈদুল আযহার নামাজ সুষ্ঠু ও নির্বিঘ্নে সম্পন্ন করার লক্ষে আইন-শৃঙ্খলা নিরাপত্তা বৃদ্ধির জন্যে শাহী ঈদগাহ এলাকা পরিদর্শন করেন এসএমপি’র অতিরিক্ত পুলিশ কমিশনার(সদর ও প্রশাসন) ডিআইজি জনাব পরিতোষ ঘোষ, উপ-পুলিশ কমিশনার (উত্তর) জনাব আজবাহার আলী শেখ, পিপিএম; এছাড়াও উপস্থিত ছিলেন উত্তর বিভাগের অতিরিক্ত উপ-পুলিশ কমিশনারগণ, অফিসার ইনচার্জ কোতোয়ালি মডেল থানাসহ অন্যান্য পুলিশ সদস্যগণ।
শাহী ঈদগাহ পরিদর্শন শেষে অতিরিক্ত পুলিশ কমিশনার (সদর ও প্রশাসন) জনাব পরিতোষ ঘোষ বলেন ঈদের জামাতে ছাতা ও জায়নামাজ ব্যতীত অন্যান্য সন্দেহজনক কোন কিছু নেওয়া যাবে না।








