আজ-  ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আল্লাহর এক প্রিয় বান্দা হযরত আজম শাহ (রহ.)-এর কারামত ও স্মৃতিচারণমূলক ঘটনা। «» কমলগঞ্জে ঊষালগ্নে  নৃত্য-ভক্তিতে সাঙ্গ হলো মণিপুরিদের মহারাসলীলা উৎসব «» ২৮ নভেম্বর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন, মৌলভীবাজারে চূড়ান্ত ভোটার ৬০ হাজার ৪৮২ «» আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড «» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব 

গোয়াইনঘাটে হিন্দু পরিবারে আসসুন্নাহ ফাউন্ডেশনের চাল বিতরণ

★গোয়াইনঘাটে বন্যায় ক্ষতিগ্রস্ত অসহায় একশত হিন্দু পরিবারে চাল বিতরণ করে শায়েখ আহমাদুল্লাহ পরিচালিত আসসুন্নাহ ফাউন্ডেশন। 
৮ জুলাই, শুক্রবার সকাল ১০টায় গোয়াইনঘাটের পূর্ণানগর মন্দিরে প্রতিজন ২৫ কেজি (এক বস্তা) করে মোট আড়াই মেট্রিকটন চাল বিতরণ করেন আসসুন্নাহ ফাউন্ডেশনের সমন্বয়ক রুহুল আমিন সাদি (সাইমুম সাদী)। তিনি বলেন, বিপদের সময় মানুষের ধর্ম-বর্ণ, জাত-গোষ্ঠী এসব না দেখে সহায়তায় এগিয়ে আসা দরকার। আমরা আমাদের যায়গা থেকে চেষ্টা করেছি, সম্প্রতির বন্ধন অটুট থাকতে সবার মাঝে সুখ-দুঃখগুলো ভাগাভাগি করবো। 
গোয়াইনঘাট উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান মাওলানা গোলাম আম্বিয়া কয়েছের সভাপতিত্বে ও সাংবাদিক আবু তালহা তোফায়েলের পরিচালনায় উপস্থিত ছিলেন হিন্দু-বৌদ্ধ-খৃষ্টান ঐক্য পরিষদের সভাপতি গোপাল কৃষ্ণ দে চন্দন ও সাধারণ সম্পাদক দেবব্রত ভট্টাচার্য, মাওলানা নোমান, হাফিজ সুহাইল, ইলিয়াস মাশহুদ, সুলতান মাহমুদ, হাফিজ আব্দুল্লাহ মাহফুজ, আব্বাস বিন মাহমুদ, আব্দুল্লাহ বিন দুলাল প্রমুখ। .