আজ-  ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আল্লাহর এক প্রিয় বান্দা হযরত আজম শাহ (রহ.)-এর কারামত ও স্মৃতিচারণমূলক ঘটনা। «» কমলগঞ্জে ঊষালগ্নে  নৃত্য-ভক্তিতে সাঙ্গ হলো মণিপুরিদের মহারাসলীলা উৎসব «» ২৮ নভেম্বর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন, মৌলভীবাজারে চূড়ান্ত ভোটার ৬০ হাজার ৪৮২ «» আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড «» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব 

বন্যায় আশ্রিত শিশু-কিশোরদের মাঝে ভালবাসার খাদ্য উপহার নিয়ে মুক্তাক্ষর

বন্যার পানির কষ্ট এখনো মুছে যায়নি। রাতের বৃষ্টিতে এখনো পানি বেড়ে চলছে। এরইমাঝে একঝলক শিশু-কিশোরদের মুখে হাসি দেখতে মুক্তাক্ষর আয়োজন করে ভালবাসার খাদ্য উপহারের। রোম-ইতালির মার্কোনী যুব সমাজের ব্যবস্হাপনায় ও সংগঠনের অভিভাবক এবং শিক্ষার্থীদের পরিশ্রমকে সাথে নিয়ে গত ৬ জুলাই বুধবার সকালে শিশু খাদ্যের সাথে খেলনা বন্যায় আশ্রিত শিশু-কিশোরদের মাঝে বিতরণ করা হয়।

সিলেট সদর উপজেলার বাইশটিলা সরকারি প্রাথমিক বিদ্যালয়ে ও গোবিন্দগঞ্জ পুরান বাজার দীঘলিতে মুক্তাক্ষরের পরিচালক আবৃত্তি প্রশিক্ষক বিমল কর, প্রাইমারি স্কুল শিক্ষক মুক্তাক্ষরের আবৃত্তি শিল্পী ও মুক্তাক্ষরের সদস্য জিসান উপস্থিত শিশু-কিশোরদের হাতে ভালবাসার খাদ্য উপহার তুলে দেন। শিশু-কিশোররা হাতে উপহার পেয়ে ঈদের খুশির আনন্দের হাসিতে মুখউজ্জ্বল দেখা যায়।