আজ-  ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আল্লাহর এক প্রিয় বান্দা হযরত আজম শাহ (রহ.)-এর কারামত ও স্মৃতিচারণমূলক ঘটনা। «» কমলগঞ্জে ঊষালগ্নে  নৃত্য-ভক্তিতে সাঙ্গ হলো মণিপুরিদের মহারাসলীলা উৎসব «» ২৮ নভেম্বর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন, মৌলভীবাজারে চূড়ান্ত ভোটার ৬০ হাজার ৪৮২ «» আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড «» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব 

কমলগঞ্জে ইউপি নির্বাচনকে কেন্দ্র করে দুই পক্ষের সংঘর্ষে আহত-১৫

স্টাফ রিপোটার: কমলগঞ্জ উপজেলার সীমান্তবর্তী ইসলামপুর ইউনিয়নের কুরমাঘাট গুলের হাওর বাজার মৌসুমী ফার্মেসীতে দু’পক্ষের সংঘর্ষে ১০/১৫জন আহত। এসময় ব্যবসা প্রতিষ্ঠান ভাংচুর, নগদটাকাসহ মালামাল নিয়ে যাওয়ার অভিযোগ উঠেছে। প্রত্যক্ষদর্শী ও কমলগঞ্জ থানা পুলিশের একটি সুত্র জানায়, বৃহস্পতিবার বিকেলে প্রথমে কুরমাঘাটে হামলা ভাংচুর করে। এসময় উত্তেজিত হয়ে উভয়ের মধ্যে ধাওয়া পাল্টা ধাওয়া হয়। পরে এরই রেশ ধরে স্থানীয় কাজুর দোকান নামক স্থানে উভয় পক্ষের মধ্যে সংঘর্ষে সেলিম পারভেজ,মতিউর রহমান,দৌলত হোসেন,ওয়ারিছ মিয়া,ফরমান মিয়া,কাউছার আহমদ,নেছার মিয়া,আজু মিয়া,বদরুল মিয়া,বেলাল, ভুষনসহ ১০/১৫জন আহত হয়। এসময় দোকানপাঠ ভাংচুর করারও অভিযোগ উঠে। এলাকায় থমথমে অবস্থা বিরাজ করলে পুলিশ খবর পেয়ে ঘটনাস্থলে পৌছলে বিষয়টি শান্ত হয়। জানা গেছে,উভয় পক্ষের আহতরা স্থানীয় কমলগঞ্জসহ বিভিন্ন হাসপাতালে চিকিৎসাধীন রয়েছে বলে জানা গেছে ।
এদিকে গুরুত্বর আহত সেলিম পারভেজ,মতিউর রহমান,দৌলত হোসেন,ওয়ারিছ মিয়া,ফরমান মিয়া,কাউছার আহমদ প্রথমে কমলগঞ্জ হাসপাতালে ভর্তি করা হলে তাদেও অবস্থার অবনতি ঘটলে পরে মৌলভীবাজার সদর হাসপাতালে চিকিৎসাধীন প্রেরন করা হয়। হাসপাতালে ভর্তি থাকা সেলিম পারভেজ,মতিউর রহমান,দৌলত হোসেন,ওয়ারিছ মিয়া,ফরমান মিয়া,কাউছার আহমদ বলেন,বিগত ইউনিয়ন নির্বাচনকে কেন্দ্র করে প্রতিপক্ষরা অর্তকিত হামলা ও মৌসুমী ফার্মেসীতে ভাংচুরসহ নগদ টাকা ও মামামাল নিয়ে লুট করে নিয়ে যায়।

এব্যাপারে কমলগঞ্জ থানার অফিসার ইনচার্জ (ওসি) ইয়ারদুস হাসান এর সাথে আলাপকালে তিনি বলেন- ঘটনাটির খবর পেয়ে তাৎক্ষনিক পুলিশ ঘটনাস্থলে গিয়ে উভয় পক্ষকে পুর্নরা ভিত্তি যাতে না হয় এবং শান্তি শৃংখলা বজায় রাখার নির্দেশ দেয়। এলাকাবাসীর কাছ থেকে জানা গেছে পারিবারিক দন্ধের জের দীর্ঘদিন ধরে চলে আসছিল। তারই রেশ ধরে উভয় পক্ষের সংঘর্ষ এবং কয়েকজন আহত হয়েছে। তবে কোন মামলা দায়ের হয়নি এরিপোর্ট লেখা পর্যন্ত।