আজ-  ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আল্লাহর এক প্রিয় বান্দা হযরত আজম শাহ (রহ.)-এর কারামত ও স্মৃতিচারণমূলক ঘটনা। «» কমলগঞ্জে ঊষালগ্নে  নৃত্য-ভক্তিতে সাঙ্গ হলো মণিপুরিদের মহারাসলীলা উৎসব «» ২৮ নভেম্বর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন, মৌলভীবাজারে চূড়ান্ত ভোটার ৬০ হাজার ৪৮২ «» আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড «» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব 

বগুড়া সান্তাহারে ইয়াবা হেরোইনসহ মাদককারবারি গ্রেফতার


রাবেয়া সুলতানা,  (বগুড়া) প্রতিনিধি : বগুড়া আদমদীঘির সান্তাহারে ইয়াবা ট্যাবলেট ও হেরাইনসহ
নাজিমুদ্দিন ওরফে নাজিম (৩৭) নামের এক মাদককারবারিকে গ্রেফতার করেছেন সান্তাহার টাউন ফাঁড়ির পুলিশ। গত ১৪ জুলাই বৃহস্পতিবার সন্ধ্যায় তাকে সিএনজি স্ট্যান্ডের সামনে থেকে গ্রেফতার করা হয়। এসময় তার নিকট থেকে বিশেষ কায়দায় লুকানো ৯০পিস ইয়াবা ট্যাবলেট ও এক গ্রাম হেরোইন  উদ্ধার করা হয়। গ্রেফতারকৃত নাজিমুদ্দিন নওগাঁ জেলার রানীনগর উপজেলার বিষ্মপুর গ্রামের  ফজলু মিয়ার ছেলে। সান্তাহার  ফাঁড়ির উপ-পরিদর্শক রাকিব হোসেন জানান, গত বৃহস্পতিবার সন্ধ্যায়  সান্তাহার সিএনজি স্ট্যান্ডের সামনে মাদক বিক্রির প্রস্তুতি চলছে  এমন গোপন সংবাদের ভিত্তিতে এ,এস,আই মুনিরুল ইসলাম ও এ,এস,আই আজিমুল হোসেন সহ সঙ্গীয় ফোর্স সহ
পেয়ে সন্ধ্যা ৭ টায় ওইস্থানে অভিযান চালিয়ে রাস্তায় মাদক বিক্রির সময় মাদককারবারি নাজিমুদ্দিন ওরফে নাজিমকে আটক করার পর তার শরীর তল্লাশি করে বিশেষ কায়দায়  পলিথিন ব্যাগে মোড়ানো ৯০ পিস ইয়াবা ট্যাবলেট ও এক গ্রাম হেরোইন পাওয়া যায়। এ ব্যাপারে রাতে আদমদীঘি থানায় মাদক আইনে মামলা করা হয়েছে। থানার অফিসার ইনচার্জ (ওসি) রেজাউল করিম রেজা জানান, গত ১৫ জুলাই শুক্রবার তাদের আদালতে প্রেরন করা হয়।