আজ-  ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আল্লাহর এক প্রিয় বান্দা হযরত আজম শাহ (রহ.)-এর কারামত ও স্মৃতিচারণমূলক ঘটনা। «» কমলগঞ্জে ঊষালগ্নে  নৃত্য-ভক্তিতে সাঙ্গ হলো মণিপুরিদের মহারাসলীলা উৎসব «» ২৮ নভেম্বর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন, মৌলভীবাজারে চূড়ান্ত ভোটার ৬০ হাজার ৪৮২ «» আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড «» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব 

সান্তাহারে জিআরপি পুলিশের অভিযানে সক্রিয় চোর দলের চার সদস্য গ্রেফতার


রাবেয়া সুলতানা, ( বগুড়া) প্রতিনিধিঃ

বগুড়ার আদমদীঘি উপজেলার সান্তাহার রেলওয়ে থানা পুলিশ অভিযান চালিয়ে চোর দলে সরদার বিপ্লবসহ চারজন কে গ্রেফতার করেছে। গত  বুধবার সন্ধ্যায় পৃথক পৃথক চালিয়ে বিভিন্ন এলাকা থেকে তাদের কে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃতরা হলো, জয়পুরহাট জেলার সদর থানার সাগরপাড়া গ্রামের মৃত মোবারক মোল্লার ছেলে মোঃ বিপ্লব মোল্লা (৪৩), বগুড়া জেলার সদর থানার চক সূত্রাপুর (জহুরুল পাড়া) গ্রামের রমজান আলীর ছেলে মোঃ জনি শেখ (৪৩), দিনাজপুর জেলার ফুলবাড়ী থানার পশ্চিম বাসুদেবপুর গ্রামের জুয়েলের ছেলে মোঃ মানিক (২৪), এবং নাটোর জেলার লালপুর থানার পুরাতন ঈশ্বরদী গ্রামের বেলাল হোসেনের ছেলে সোহেল (৪০)। এ বিষয়ে সান্তাহার রেলওয়ে থানার ওসি সাকিউল আজম বলেন, গোপন সংবাদের ভিত্তিতে পৃথক পৃথক অভিযান চালিয়ে বিভিন্ন এলাকা থেকে তাদের কে গ্রেফতার করা হয়। এর মধ্যে বিপ্লব সান্তাহার থেকে পার্বতীপুর পর্যন্ত ট্রেনের মধ্যে সংঘঠিত অপরাধ চক্রের প্রধান। এবং জনি সান্তাহার থেকে বগুড়ায় ট্রেনের মধ্যে সংঘঠিত অপরাধ চক্রের প্রধান। এছাড়া মানিক ও সোহেলও চোর দলের সক্রিয় সদস্য। তারাও ট্রেনের মধ্যে বিভিন্ন অপরাধমূলক কর্মকান্ড করে থাকে। আজ বৃহস্পতিবার দুপুরে মামলা দায়ের করে বগুড়া আদালতের মাধ্যমে জেল হাজতে পাঠানো হয়েছে।