আজ-  ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আল্লাহর এক প্রিয় বান্দা হযরত আজম শাহ (রহ.)-এর কারামত ও স্মৃতিচারণমূলক ঘটনা। «» কমলগঞ্জে ঊষালগ্নে  নৃত্য-ভক্তিতে সাঙ্গ হলো মণিপুরিদের মহারাসলীলা উৎসব «» ২৮ নভেম্বর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন, মৌলভীবাজারে চূড়ান্ত ভোটার ৬০ হাজার ৪৮২ «» আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড «» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব 

নদীর রূপরেখা খালে পরিণত হচ্ছে লাংলী নদীতে অবৈধ ভাবে বালু উত্তোলন


মশাহিদ আহমদ, মৌলভীবাজার ঃ শ্রীমঙ্গলে লাংলী নদীতে (বিলাস নদী) অবৈধ ও অপরিকল্পিতভাবে বালু উত্তোলন করছে একটি চক্র। বর্তমানে এ নদীর রূপরেখা খালে পরিণত হচ্ছে। অবৈধ ভাবে বালু উত্তোলনের ফলে জনসাধারণ এর জন্য চলাচলের রাস্থা ও বাড়ী ঘর হুমকির মুখে রয়েছে। জানা গেছে- অলিপুর (মতিগঞ্জ) গ্রামের ইছল মিয়া ওরফে মায়া মিয়ার পুত্র হায়দর মিয়া,অলিপুর নিবাসী অমর আলীর পুত্র হান্নান মিয়াগংরা দীর্ঘদিন যাবৎ নদী থেকে অবৈধ ভাবে বালু উত্তোলন করছে। প্রশাসন এর পক্ষ থেকে একাধিকবার অর্থদন্ড প্রদান ও জব্দকৃত মালামাল প্রকাশ্য নিলামের মাধ্যমে আদায় করা হলেও পুনরায় তাদের কার্যক্রম চালিয়ে আসছে। প্রশাসনের পক্ষ থেকে একাধিকবার তাদের সতর্কবার্তা দেওয়ার পরও বন্ধ হচ্ছে না। স্থানীয়রা জানান- অবৈধ ভাবে প্রভাবশালী মহলটি ক্ষমতার দাপট ও প্রশাসনকে বৃদ্ধাঙ্গুলি দেখিয়ে অবৈধ ভাবে বালু উত্তোলন করছে। এসব অনিয়ম-দুর্ণীতির কারণে সরকার বিপুলপরিমান রাজস্ব হারাচ্ছে। তাদের বিরুদ্ধে কঠোর আইনানুগ ব্যবস্থা গ্রহন জরুরী।