আজ-  ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আল্লাহর এক প্রিয় বান্দা হযরত আজম শাহ (রহ.)-এর কারামত ও স্মৃতিচারণমূলক ঘটনা। «» কমলগঞ্জে ঊষালগ্নে  নৃত্য-ভক্তিতে সাঙ্গ হলো মণিপুরিদের মহারাসলীলা উৎসব «» ২৮ নভেম্বর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন, মৌলভীবাজারে চূড়ান্ত ভোটার ৬০ হাজার ৪৮২ «» আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড «» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব 

মৌলভীবাজারে আবেদনকারী মুক্তিযোদ্ধাদের মানববন্ধন

মৌলভীবাজারে আবেদনকারী মুক্তিযোদ্ধাদের মানববন্ধন
মশাহিদ আহমদ, মৌলভীবাজার ঃ মৌলভীবাজারে বাংলাদেশ বে-সামরিক গেজেট নাম অন্তর্ভুক্তির জন্য প্রধানমন্ত্রীর শুভ হস্তক্ষেপ কামনা করে আবেদনকারী মুক্তিযোদ্ধাদের মানববন্ধন অনুষ্টিত হয়েছে মৌলভীবাজার প্রেসক্লাব এর সামনে আজ ১৬ জুলাই দুপুরে। মুক্তিযোদ্ধা আলহাজ¦ আছকির মিয়ার সভাপতিত্বে ও মুক্তিযোদ্ধার সন্তান বেলাল হোসেন এর সঞ্চালনায় আয়োজিত মানববন্ধনে বক্তব্য রাখেন- মুক্তিযুদ্ধা হাজী এলেমান কবির, শাহজাহান মিয়া, কেরামত আলী, খালিক মিয়া, আব্দুল হক, মুক্তিযোদ্ধার সন্তান মোঃ ফারুক আহমদ, মোঃ জলিল মিয়া, সুলতান মিয়া, বধরুল ইসলাম, নিখিল প্রকাশ,জোয়াত উল্লাহ, সাতির খাঁন, আব্দুর রুপ, ময়না মিয়া, আব্দুল হক, সিকন্দর আলী, কমরুনেছা প্রমুখ। বক্তারা বলেন- বিগত ২০১৪ইং সনে জামুকায় অনলাইনে আবেদনকারী ৭ ও ৮ জুলাই-২০১৯ইং, মৌলভীবাজার সদর উপজেলা মুক্তিযোদ্ধাদের যাচাই বাছাই করা হয়। এবং ২৫ ফেব্রুয়ারী-২০২১ইং মৌলভীবাজার সার্কিট হাউজে যে সকল আবেদন কারীকে মুক্তিযোদ্ধা হিসাবে সুপারিশ করা হয়নি অর্থাৎ “খ” ও “গ” তালিকায় সুপারিশ করা হয়েছে সে সকল আবেদন কারী আপীল আবেদনকারী যাচাই বাছাইয়ে উপস্থিত থাকা সত্তেবও নোটিশ বোর্ডে অনুপস্থিত লিখা হয়।