আজ-  ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আল্লাহর এক প্রিয় বান্দা হযরত আজম শাহ (রহ.)-এর কারামত ও স্মৃতিচারণমূলক ঘটনা। «» কমলগঞ্জে ঊষালগ্নে  নৃত্য-ভক্তিতে সাঙ্গ হলো মণিপুরিদের মহারাসলীলা উৎসব «» ২৮ নভেম্বর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন, মৌলভীবাজারে চূড়ান্ত ভোটার ৬০ হাজার ৪৮২ «» আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড «» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব 

শ্রীমঙ্গলে চলাচলের রাস্তায় বাঁধা সৃষ্টি


মশাহিদ আহমদ, মৌলভীবাজার ঃ শ্রীমঙ্গলে ৬নং আশিদ্রোন ইউনিয়নের টিকরিয়া গ্রামে পূর্ব শক্রতার জের ধরে
প্রতিপক্ষ মনমোহন দেবনাথ, রাজন দেবনাথ ও রাজীব দেবনাথ গংরা অবৈধ ভাবে বাড়ীতে প্রবেশের জন্য চলাচলের রাস্তায় প্রতিবন্ধকতা সৃষ্টি করার অভিযোগ উঠেছে। ভুক্তভোগী মঞ্জু দেবনাথ জানান- রাজীব দেবনাথ গংদের সাথে জমি সংক্রান্ত বিরোধ চলে আসছে। বিষয়টি স্থানীয় গন্যমান্য লোকজন সমাধান করার চেষ্টা করলেও তা সম্ভব হয়নি। এ নিয়ে মৌলভীবাজার বিজ্ঞ সহকারী জজ আদালতে মামলা ( ৪৬৪/২০২১ইং, (স্বত্ব) চলমান। বাড়ীতে প্রবেশের জন্য যৌত রাস্থা বিদ্যমান থাকার পরও শান্তি শৃঙ্গলা বজায় রাখতে আমাদের নিজ মালিকানাধীন জায়গায় রাস্থা তৈরি করে আমরা চলাচলের চেষ্টা করছি। কিন্তু, প্রতিপক্ষ এলাকায় শান্তি শৃঙ্গলা নষ্ট করছে। আমাদের উক্ত চলাচলের রাস্তাটি কেটে ফেলেছেন। বাড়ী থেকে বের হতে পারছিনা। বাঁধা সৃষ্টি করায় আমাদেরকে স্ব-পরিবারে মেরে ফেলার হুমকি দিচ্ছে। তাদের ভয়ে এখন নিরাপত্তাহীনতায়। যে কোন সময় আমাদের জান-মালের ক্ষতি হতে পারে। এ ব্যপারে জানতে চাইলে সুজন দেবনাথ, রাজেল দেবনাথ ও স্থানীয় লোকজন জানান- বাদী-বিবাদীদের মধ্যে ভূমি বন্টনের দাবীতে বিজ্ঞ আদালতে মামলা চলমান। বিষয়টি মুলত স্থানীয় কিছু লোকজনদের অবহেলার কারণে সমাধান করা সম্ভব হচ্ছে না। মূলত মৌরসী সুত্রে উক্ত ভূমির মালিক মৃতঃ মহেশ চন্দ্র দেবনাথ ও মৃত ঃ মথুর চন্দ্র দেবনাথ। ভুক্তভোগী মঞ্জু দেবনাথ এর পিতা মহেশ চন্দ্র দেবনাথ মারা যাওয়ার পর থেকেই রাজীব দেবনাথ গংরা বিভিন্ন ভূমি জবরদখলের চেষ্টা করেন। এ ব্যপারে জানতে চাইলে ৬নং আশিদ্রোন ইউনিয়নের চেয়ারম্যান জহর বর্ধন এর সাথে একাধিকবার যোগাযোগ করার চেষ্টা করেও তাকে পাওয়া যায়নি।