আজ-  ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আল্লাহর এক প্রিয় বান্দা হযরত আজম শাহ (রহ.)-এর কারামত ও স্মৃতিচারণমূলক ঘটনা। «» কমলগঞ্জে ঊষালগ্নে  নৃত্য-ভক্তিতে সাঙ্গ হলো মণিপুরিদের মহারাসলীলা উৎসব «» ২৮ নভেম্বর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন, মৌলভীবাজারে চূড়ান্ত ভোটার ৬০ হাজার ৪৮২ «» আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড «» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব 

অনলাইন-কাউন্টার থেকে অধিক টিকিট কেটে চড়া মূল্য বিক্রি করতেন তারা অবশেষে যৌথবাহিনীর হাতে গ্রেপ্তার

রাবেয়া সুলতানা,  (বগুড়া) প্রতিনিধি:
কালোবাজারির সময় বগুড়ার আদমদীঘির সান্তাহার জংশন স্টেশনের টিকিট ঘর এলাকা থেকে দুইজনকে গ্রেপ্তার করেছে রেলওয়ে নিরাপত্তা বাহিনীর সদস্যরা। তাদের কাছ থেকে বিভিন্ন গন্তব্যের ৭ টি ট্রেনের টিকিট জব্দ করা হয়েছে। সোমবার দিবাগত রাত সাড়ে ১০টার দিকে সান্তাহার রেলস্টেশনের টিকিটঘর এলাকায় অভিযান চালিয়ে ওই দুইজনকে গ্রেপ্তার করা হয়। তারা হলো উপজেলার সান্তাহার পৌর শহরের সাঁতাহার মহল্লার মোসলেম ঢালীর ছেলে মানিক ঢালী (৩২) এবং একই মহল্লার মৃত জিল্লুর রহমানের ছেলে মামুন হোসেন (৩০)। রেলওয়ের ত্রিমুখী জংশন স্টেশন সান্তাহারে বরাবরই ট্রেনের টিকিটের বিপুল চাহিদা থাকে। একটি সংঘবদ্ধ টিকিট কালোবাজারী চক্রের সদস্যারা এই চাহিদাকে কাজে লাগিয়ে দীর্ঘদিন যাবৎ পরস্পর যোগসাজশে ঈদসহ বিভিন্ন ধর্মীয় অনুষ্টানের আগে টিকিট কিনে বেশি দামে বিক্রি করে আসছে। এতে নিরীহ জনসাধারণের সরলতার সুযোগ নিয়ে চক্রটি আর্থিকভাবে লাভবান হওয়ার জন্য অতিরিক্ত দামে ট্রেনের টিকিট বিক্রি করে আসছে। সান্তাহার রেলওয়ে নিরাপত্তা বাহিনীর পরিদর্শক নুর-এ নবী জানান, আসন্ন পবিত্র ঈদ উল আজহাকে সামনে রেখে কিছু কালোবাজারি চক্রের সদস্য রেলস্টেশনে বিভিন্ন ট্রেনের টিকিট কালোবাজারে বেশি দামে বিক্রি করছে। গোপন সংবাদের ভিত্তিতে সোমবার দিবাগত রাত সাড়ে ১০ টার দিকে রেলস্টেশনের টিকিটঘর এলাকায় অভিযান চালানো হয়। এ সময় দুই জন টিকিট কালোবাজারিকে গ্রেপ্তার করা হয়। তাদের কাছ থেকে বিভিন্ন গন্তব্যের ৭টি টিকিট উদ্ধার করা হয়। এর মধ্যে মানিক ঢালীর কাছে থেকে ৩টি এবং মামুনের কাছে থেকে ৪টি। সান্তাহার রেলওয়ে থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) সাকিউল আযম জানান, ওই দুই যুবক কালোবাজারির মাধ্যমে বিভিন্ন ট্রেনের টিকিট অবৈধভাবে অনলাইন ও কাউন্টার থেকে সংগ্রহ করে নিজ হেফাজতে রেখে উচ্চ মূল্যে বিক্রি করে আসছিল।  সোমবার রাতেই তাদের বিরুদ্ধে থানায় মামলা দায়ের করে মঙ্গলবার সকালে তাদের জেলহজতে পাঠানো হয়েছে।