আজ-  ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আল্লাহর এক প্রিয় বান্দা হযরত আজম শাহ (রহ.)-এর কারামত ও স্মৃতিচারণমূলক ঘটনা। «» কমলগঞ্জে ঊষালগ্নে  নৃত্য-ভক্তিতে সাঙ্গ হলো মণিপুরিদের মহারাসলীলা উৎসব «» ২৮ নভেম্বর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন, মৌলভীবাজারে চূড়ান্ত ভোটার ৬০ হাজার ৪৮২ «» আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড «» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব 

কমলগঞ্জে ছড়া থেকে মানষিক ভারসাম্যহীন ব্যক্তির লাশ উদ্ধার


কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:
মৌলভীবাজারের কমলগঞ্জের আলীনগর ইউনিয়নের কামদপুর গ্রামের লঙ্গুছড়া থেকে মঙ্গলবার সকাল ১০টায় বিপুল বাউরী (৬৫) নামের এক ভারসাম্যহীন ব্যক্তির লাশ উদ্ধার করেছে পুলিশ। সে আলীনগর চা বাগানের মৃত লংকেশ বাউরীর ছেলে।
কমলগঞ্জ থানা পুলিশ সূত্রে জানা যায়, বিপুল বাউরী গত ১৪ জুলাই সন্ধ্যা থেকে নিখোঁজ ছিল। পরে গত সোমবার (১৮জুলাই) পরিবারের পক্ষ থেকে নিখোঁজ ডায়রী করা হয়। মঙ্গলবার (১৯জুলাই) সকাল ১০টার দিকে বিপুল বাউরীর লাশ ছড়ার পানিতে ভেসে থাকতে দেখে পুলিশকে খবর দেয় স্থানীরা। এরপর কমলগঞ্জ থানা পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুর রাজ্জাকের নেতৃত্বে পুলিশের একটি দল ঘটনাস্থল থেকে বিপুল বাউরীর লাশ উদ্ধার করেন।
কমলগঞ্জ থানার পুলিশ পরিদর্শক (তদন্ত) আব্দুর রাজ্জাক ছড়ায় পানিতে পড়ে বিপুল বাউরী মৃত্যুর সত্যতা নিশ্চিত করে বলেন, বিপুল বাউরীর পরিবারের সদস্যরা জানিয়েছেন সে দীঘদিন যাবৎ মানষিক ভারসাম্যহীন রোগী ছিল। এ ঘটনায় থানায় একটি অপমৃত্যুর মামলা করা হবে বলেও জানান তিনি। তিনি আরো বলেন, আইনি প্রক্রিয়া শেষ হলে পরিবারের কাছে লাশ হস্তান্তর করা হবে।