আজ-  ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আল্লাহর এক প্রিয় বান্দা হযরত আজম শাহ (রহ.)-এর কারামত ও স্মৃতিচারণমূলক ঘটনা। «» কমলগঞ্জে ঊষালগ্নে  নৃত্য-ভক্তিতে সাঙ্গ হলো মণিপুরিদের মহারাসলীলা উৎসব «» ২৮ নভেম্বর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন, মৌলভীবাজারে চূড়ান্ত ভোটার ৬০ হাজার ৪৮২ «» আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড «» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব 

র‍্যাব-৫, জয়পুরহাট ক্যাম্প কর্তৃক ৭ জন পর্নোগ্রাফি ভিডিও সরবরাহকারি গ্রেফতার


নওগাঁ প্রতিনিধি  ঃ র‍্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট র‍্যাব ক্যাম্পের একটি চৌকস অপারেশনাল দল ভারপ্রাপ্ত
কোম্পানী অধিনায়ক সহকাারি পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম এর নেতৃত্বে ১৯ জুলাই ২০২২ ইং তারিখ ১৯.৩০-২১.৩০ ঘটিকার সময় বিশেষ অভিযান পরিচালনা করে জয়পুরহাট জেলার কালাই থানাধীন পুনট বাজার হতে (ক) মনিটর -০৭ টি, (খ) সিপিইউ- ০৭
টি, (গ) কি-বোর্ড- ০৭ টি (ঘ) মাউস- ০৭ টি (ঙ) হার্ড ডিস্ক- ২৭টি, (চ) বিভিন্ন প্রকার ক্যাবল- ০৭টিসহ পর্নোগ্রাফি ভিডিও সরবরাহকারি আসামী ১। মোঃ শহিদুল ইসলাম (৩২), পিতা- মোঃ আব্দুল বকুল, সাং-পুনট বাজার, ২। মোঃ মেহেদী হাসান (২২), পিতা- মোঃ ইউসুফ আলী ফকির, সাং-পুনট পঁাচ পাইকর, ৩। মোঃ সাগর হোসেন (২৩), পিতা-মোঃ শরিফ উদ্দিন, সাং-নান্দাইল দিঘি, ৪। মোঃ মোমেন মন্ডল (২৭), পিতা-মোঃ মুনছুর আলী, সাং-নান্দাইল দিঘি, ৫। মোঃ রবিউল ইসলাম রেজভী (৩০), পিতা-মৃত আব্দুল বাকী প্রামানিক, সাং-পুনট পূর্ব নয়াপাড়া, ৬। মোঃ ছানোয়ার হোসেন (৩২), পিতা- মোঃ আবেদ আলী শাহ, সাং-পুনট বাজার সাহপাড়া, ৭। মোঃ মমতাজ উদ্দিন (৩৫), পিতা-মোঃ মাহাতাব উদ্দিন, সাং-ফরপা, সর্ব থানা-কালাই, জেলা-জয়পুরহাটকে হাতেনাতে গ্রেফতার
করা হয়। ধৃত আসামীদের বিরুদ্ধে জয়পুরহাট জেলার কালাই থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রন আইন ২০১২ অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে