নওগাঁ প্রতিনিধি ঃ র্যাব-৫, সিপিসি-৩, জয়পুরহাট র্যাব ক্যাম্পের একটি চৌকস অপারেশনাল দল ভারপ্রাপ্ত
কোম্পানী অধিনায়ক সহকাারি পুলিশ সুপার মোঃ আমিনুল ইসলাম এর নেতৃত্বে ১৯ জুলাই ২০২২ ইং তারিখ ১৯.৩০-২১.৩০ ঘটিকার সময় বিশেষ অভিযান পরিচালনা করে জয়পুরহাট জেলার কালাই থানাধীন পুনট বাজার হতে (ক) মনিটর -০৭ টি, (খ) সিপিইউ- ০৭
টি, (গ) কি-বোর্ড- ০৭ টি (ঘ) মাউস- ০৭ টি (ঙ) হার্ড ডিস্ক- ২৭টি, (চ) বিভিন্ন প্রকার ক্যাবল- ০৭টিসহ পর্নোগ্রাফি ভিডিও সরবরাহকারি আসামী ১। মোঃ শহিদুল ইসলাম (৩২), পিতা- মোঃ আব্দুল বকুল, সাং-পুনট বাজার, ২। মোঃ মেহেদী হাসান (২২), পিতা- মোঃ ইউসুফ আলী ফকির, সাং-পুনট পঁাচ পাইকর, ৩। মোঃ সাগর হোসেন (২৩), পিতা-মোঃ শরিফ উদ্দিন, সাং-নান্দাইল দিঘি, ৪। মোঃ মোমেন মন্ডল (২৭), পিতা-মোঃ মুনছুর আলী, সাং-নান্দাইল দিঘি, ৫। মোঃ রবিউল ইসলাম রেজভী (৩০), পিতা-মৃত আব্দুল বাকী প্রামানিক, সাং-পুনট পূর্ব নয়াপাড়া, ৬। মোঃ ছানোয়ার হোসেন (৩২), পিতা- মোঃ আবেদ আলী শাহ, সাং-পুনট বাজার সাহপাড়া, ৭। মোঃ মমতাজ উদ্দিন (৩৫), পিতা-মোঃ মাহাতাব উদ্দিন, সাং-ফরপা, সর্ব থানা-কালাই, জেলা-জয়পুরহাটকে হাতেনাতে গ্রেফতার
করা হয়। ধৃত আসামীদের বিরুদ্ধে জয়পুরহাট জেলার কালাই থানায় পর্নোগ্রাফি নিয়ন্ত্রন আইন ২০১২ অনুযায়ী মামলা দায়ের করা হয়েছে








