আজ-  ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আল্লাহর এক প্রিয় বান্দা হযরত আজম শাহ (রহ.)-এর কারামত ও স্মৃতিচারণমূলক ঘটনা। «» কমলগঞ্জে ঊষালগ্নে  নৃত্য-ভক্তিতে সাঙ্গ হলো মণিপুরিদের মহারাসলীলা উৎসব «» ২৮ নভেম্বর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন, মৌলভীবাজারে চূড়ান্ত ভোটার ৬০ হাজার ৪৮২ «» আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড «» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব 

মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবকদলের বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত

মোঃ তাজুদুর রহমান, মৌলভীবাজার:-
 বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানকে নিয়ে ঢাকা মহানগর দক্ষিণ আওয়ামী লীগের সভাপতি আবু আহমেদ মান্নাফীর ধৃষ্টতাপূর্ণ বক্তব্যের প্রতিবাদে মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবকদলের পক্ষ থেকে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। (২০ জুলাই) বুধবার বিকাল ৫ ঘটিকার সময় মৌলভীবাজার জেলা স্বেচ্ছাসেবকদলের সাধারণ সম্পাদক জিএমএ মুক্তাদীর রাজু’র সভাপতিত্বে বিক্ষোভ মিছিল ও সমাবেশ অনুষ্ঠিত হয়েছে। 
শাহ মোস্তফা রোডস্হ থেকে বিক্ষোভ মিছিল শুরু হয়ে শহরের প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে শমসেরনগর রোডে গিয়ে সমাবেশের মাধ্যমে শেষ হয়। এতে বক্তব্য রাখেন জেলা স্বেচ্ছাসেবকদলের সাধারণ সম্পাদক জিএমএ মুক্তাদীর রাজু। তিনি বলেন, শিষ্টাচার আওয়ামী লীগের মধ্যে জন্মলগ্ন থেকেই অনুপস্থিত। মান্নাফী যদি তার ধৃষ্টতাপূর্ণ বক্তব্যে প্রত্যাহার না করে, দেশবাসী এবং দেশনায়ক তারেক রহমানের কাছে ক্ষমা না চান তাহলে বাংলাদেশ জাতীয়তাবাদী স্বেচ্ছাসেবকদল এর জবাব রাজপথে দিবে।
এছাড়াও বক্তব্য রাখেন – জেলা স্বেচ্ছাসেবক দলের সহ সভাপতি ফরিদ আহমদ, আব্দুল হাই পিপলু যুগ্ম সাধারণ সম্পাদক জেলা স্বেচ্ছাসেবকদল, হাফেজ আহমদ মাহফুজ আহবায়ক সদর উপজেলা যুবদল, জেলা স্বেচ্ছাসেবকদলের যুগ্ম সাধারণ সম্পাদক দেলোয়ার হোসেন, শেখ মনসুর আহমদ যুগ্ম সাধারণ সম্পাদক, শেখ মিজানুর রহমান সহ সাধারণ সম্পাদক, প্রচার সম্পাদক রুমান আহমদ,  আমির মোহাম্মদ সহ সাংগঠনিক সম্পাদক জেলা যুবদল, মাহবুবুর রহমান সিপন আহবায়ক পৌর যুবদল, সিবলু আহমদ সিনিয়র যুগ্ম আহবায়ক পৌর যুবদল,  সাফিউল আহমেদ জুসেফ সহ সাংগঠনিক সম্পাদক, ইব্রাহিম জনি সম বিষয়ক সম্পাদক, শাহ মুজিব যুগ্ম আহবায়ক সদর উপজেলা স্বেচ্ছাসেবকদল, সৈয়দ আমিরুল ইসলাম পাপ্পু যুগ্ম আহবায়ক সদর পৌর স্বেচ্ছাসেবকদল সহ জেলা, পৌর সদর উপজেলা স্বেচ্ছাসেবকদলের নেতৃবৃন্দরা উপস্থিত ছিলেন।