এহসান বিন মুজাহির :মৌলভীবাজারে ‘আত্মহত্যা থামাও’ নামে একটি সামাজিক সংগঠন-এর নতুন কমিটি গঠন করা হয়েছে। আজ বিকেলে মৌলভীবাজার শহরের মনসুন চাইনিজ রেস্টুরেন্টে কমিটি গঠন উপলক্ষে সংগঠনের সদস্যদের নিয়ে এক সাধারণ সভা অনুষ্ঠিত হয়। সভায় সংগঠনের সদস্যদের মতামতের ভিত্তিতে সর্বসম্মতিক্রমে বীর মুক্তিযোদ্ধা আলহাজ্ব উপাধ্যক্ষ ডক্টর মোহাম্মদ আব্দুস শহীদ এমপি-কে প্রধান উপদেষ্টা করে ১১ জন সদস্য বিশিষ্ট উপদেষ্টা কমিটি গঠন করা হয়। উপদেষ্টা কমিটির অন্যান্য সদস্যরা হলেন মৌলভীবাজার পৌরসভার মেয়র মো. ফজলুর রহমান, মৌলভীবাজার সদর উপজেলার ভাইস চেয়ারম্যান হাফিজ মাওলানা আলাউর রহমান টিপু, কমলগঞ্জ উপজেলার ১নং রহিমপুর ইউনিয়ন এর চেয়ারম্যান ইফতেখার আহমেদ বদরুল, ৩ং মুন্সিবাজার ইউনিয়ন এর চেয়ারম্যান নাহিদ আহমদ তরফদার, ৫নং আখাইলকুড়া ইউনিয়ন এর চেয়ারম্যান শেখ বদরুজ্জামান চুনু, খাদিমূল উম্মাহ ফাউন্ডেশন ইউ কে এর চেয়ারম্যান মাওলানা শেখ রুম্মান আহমদ, বিশিষ্ট লেখক, সাংবাদিক ও শ্রীমঙ্গল আইডিয়াল স্কুল এর প্রিন্সিপাল মুফতি এহসান বিন মুজাহির, ইকরামুল মুসলিমীন মৌলভীবাজার এর প্রতিষ্ঠাতা ও সভাপতি মাওলানা এহসান জাকারিয়া,শেখ বাতির উল্লাহ ট্রাস্ট ইউকে এর চেয়ারম্যান শেখ শামীম আহমদ এবং মুহা.খয়েজ আহমেদ।
এছাড়া ৩৩জন সদস্য বিশিষ্ট কার্যনির্বাহী কমিটি গঠিত হয়। কার্যকরী কমিটির সভাপতি নির্বাচিত হন সংগঠনের প্রতিষ্ঠাতা, সুফিয়া খাতুন ইসলামীয়া মডেল মাদরাসার পরিচালক হাফেজ মাওলানা আবু হানিফা, নির্বাহী সভাপতি নির্বাচিত হন লেখক ও কবি হাসান মাহমুদ এবং সাধারণ সম্পাদক মনোনীত হন হোসাইন আহমদ। এছাড়া সহসভাপতি পদে মনোনীত হাফেজ মাও.আব্দুল বারী খোবায়েব, এফ.এম.সুমন আহমদ,শেখ আখতারুজ্জামান, জুবায়ের আহমদ, সহ-সাধারণ সম্পাদক পদে ইমরান হোসাইন, সাংগঠনিক সম্পাদক পদে শুয়েব আহমদ ফাহিম, সহ-সাংগঠনিক সম্পাদক পদে আবু বকর সিদ্দিক ইউ.কে, প্রচার সম্পাদক পদে আশরাফুল ইসলাম, সহ-প্রচার সম্পাদক পদে নুরুল ইসলাম, আব্দুল আজিজ, অর্থ সম্পাদক পদেহাফেজ মাওলানা হাফিজুর রহমান, সহ-অর্থ সম্পাদক পদে রাকিব আহমদ তরফদার, হাফেজ ফখরুল ইসলাম, দফতর সম্পাদিকা পদে সোহানী মাহমুদ নিঝুম, সহ-দফতর সম্পাদিকা পদে তানজিলা আখি,মহিলা সম্পাদিকা পদে আরিফা আহমেদ, সহ-মহিলা সম্পাদিকা পদে রুমানা আক্তার, তমা আক্তার। সদস্য পদে আলাউদ্দিন আহমদ আব্দুল্লাহ, উজ্জ্বল আহমদ,রনি আহমদ, সাইদ আহমদ, মুহা.সুলতান, রায়হান আহমদ, ফয়সাল আহমদ, জুবায়ের আহমদ, কাজী এমদাদুল ইসলাম তারেক এবংতাহমিদ আহমদ নাফিস।
প্রসঙ্গত, সমাজে আত্মহত্যা প্রতিরোধে বিভিন্ন সামাজিক কার্যক্রম পরিচালনা করে মানুষের মাঝে সচেতনতা তৈরি করাই সংগঠনের উদ্দেশ্য।








