আজ-  ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আল্লাহর এক প্রিয় বান্দা হযরত আজম শাহ (রহ.)-এর কারামত ও স্মৃতিচারণমূলক ঘটনা। «» কমলগঞ্জে ঊষালগ্নে  নৃত্য-ভক্তিতে সাঙ্গ হলো মণিপুরিদের মহারাসলীলা উৎসব «» ২৮ নভেম্বর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন, মৌলভীবাজারে চূড়ান্ত ভোটার ৬০ হাজার ৪৮২ «» আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড «» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব 

আদমদীঘিতে ছেলে ধরা অপবাদে বীর মুক্তিযোদ্ধার মেয়েকে আটক রেখে নির্যাতন থানায় মামলা

 রাবেয়া সুলতানা  (বগুড়া) প্রতিনিধি : বগুড়ার আদমদীঘিতে ছেলে ধরা অপবাদ দিয়ে বীর মুক্তিযোদ্ধার মেয়ে ও মসজিদের ইমামের স্ত্রীকে প্রায় ৬ ঘন্টা আটক রেখে শারীরিক নির্যাতন. নন জুডিশিয়াল সাদা স্ট্যাম্পে স্বাক্ষর নেয়া ও মাথার চুল কেটে দেয়া ঘটনার ৪ দিন পর অবশেষে গত ২৩ জুলাই শনিবার রাতে আদমদীঘি থানায় মামলা রেকর্ড করা হয়েছে। নির্যাতনের শিকার বীর মুক্তিযোদ্ধার মেয়ে জান্নাতুন নেছা বাদি হয়ে এই মামলা করেন। মামলায় অভিযুক্ত আসামী করা হয়েছে, বাদির দেবর উপজেলার কুসুম্বী গ্রামের ইব্রাহিম সাগর, তার স্ত্রী রুপালি বেগম, স্বশুড় আব্দুস সামাদ, ননদ শাসছুন্নাহার, বাহাদুরপুর গ্রামেরআনিকুলসহ ১০জনকে। মামলা সুত্রে জানাযায়, আদমদীঘির কুসুম্বী গ্রামের স্টেশন মসজিদের ইমাম মাওলানা আব্দুস সালামের স্ত্রী ও বীর মুক্তিযোদ্ধা মরহুম গোলাম মোস্তফার মেয়ে জান্নাতুন নেছা গত ১৯ জুলাই মঙ্গলবার সকালে তার ভাইয়ের মেয়ে দেখার উদ্দেশ্যে উপজেলার চাঁপাপুর ইউপির বাহাদুরপুর গ্রামে যায়। সেখানে পূর্বশক্রতার জেরে জান্নাতুন নেছাকে ছেলে ধরা অপবাদ দিয়ে তার দেবর ইব্রাহিম সাগর. তার স্ত্রী রপালি বেগম অপর আসামীদের সহযোগিতায় বাহাদুরপুর গ্রামে দেবর সাগরের স্বশুর বাড়িতে বেলা ১২ টা থেকে ৬টা পর্যন্ত জান্নাতুন নেছাকে আটক রেখে মারধর ও শরীরের বিভিন্ন স্থানে মরিচের গুড়া ছিটিয়ে নির্যাতন, মাথার কিছু চুল কেটে দিয়ে সাদা ননজুডিশিয়াল স্ট্যাম্পে স্বাক্ষর গ্রহন করে। এসময় নির্যাতনের শিকার ওই নারী ৯৯৯ নম্বরে ফোন দিয়েও আইনপ্রয়োগকারি সংস্থার কোন সাড়া পাননি। পরে জান্নাতুন নেছার স্বামী ও স্থানীয় ইউপির মহিলা সদস্যার সহযোগীতার তাকে উদ্ধার করে আদমদীঘি হাসপাতালে ভর্তি করা হয়। এরপর থানায় লিখিত অভিযোগ করা হলেও নানা কারনে তার মামলাটি রেকর্ড করা হয়নি। অবশেষে গত ২৩ জুলাই শনিবার রাতে মামলাটি এজাহারভুক্ত রেকর্ড করা হয়েছে। থানার অফিসার ইনচার্জ রেজাউল করিম মামলা রুজু করা নিশ্চিত করে জানান, আসামীদের গ্রেফতার তৎপরতা চলছে।