আজ-  ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আল্লাহর এক প্রিয় বান্দা হযরত আজম শাহ (রহ.)-এর কারামত ও স্মৃতিচারণমূলক ঘটনা। «» কমলগঞ্জে ঊষালগ্নে  নৃত্য-ভক্তিতে সাঙ্গ হলো মণিপুরিদের মহারাসলীলা উৎসব «» ২৮ নভেম্বর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন, মৌলভীবাজারে চূড়ান্ত ভোটার ৬০ হাজার ৪৮২ «» আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড «» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব 

কমলগঞ্জে রেলের অব্যবস্থাপনার বিরুদ্ধে অবস্থান কর্মসূচি


কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:
বাংলাদেশ রেলওয়ের অব্যবস্থাপনা ও দুর্নীতির প্রতিবাদে এবং ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী মহিউদ্দিন রনির ৬ দফা দাবির প্রতি একাত্মতা প্রকাশ করে মৌলভীবাজারের কমলগঞ্জে অবস্থা কর্মসূচি পালন করা হয়েছে। সোমবার (২৫ জুলাই) বেলা সাড়ে ১১টায় ভানুগাছ রেওলয়ে স্টেশনে এ অবস্থান কর্মসূচি পালন করা হয়।
ঘণ্টাব্যাপী চলা এ অবস্থান কর্মসূচিতে বক্তব্য রাখেন- সাংবাদিক সুব্রত দেবরায় সঞ্জয়, সাজিদুর রহমান সাজু, শাহীন আহমেদ, নির্মল এস পলাশ, সমাজসেবক আসিফ নিয়াজ রনি, নজরুল ইসলাম, নিরাপদ সড়ক চাই আন্দোলন কমলগঞ্জ উপজেলা শাখার সভাপতি আব্দুস সালাম, হৃদয়ে কমলগঞ্জ-এর সাধারণ সম্পাদক ইয়াকুব আলী প্রমুখ। অবস্থান কর্মসূচিতে বিভিন্ন সামাজিক সংগঠনের নেতাকর্মীসহ বিভিন্ন শ্রেণি-পেশার লোকজন অংশগ্রহণ করেন।
অবস্থান কর্মসূচিতে অংশ নেওয়া বিভিন্ন সামাজিক সংগঠনের নেতাকর্মী বলেন, ৬ দফা দাবি পূরণ না হওয়া পর্যন্ত মহিউদ্দিন রনির সকল দাবির প্রতি তাদের সমর্থন থাকবে।