আজ-  ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আল্লাহর এক প্রিয় বান্দা হযরত আজম শাহ (রহ.)-এর কারামত ও স্মৃতিচারণমূলক ঘটনা। «» কমলগঞ্জে ঊষালগ্নে  নৃত্য-ভক্তিতে সাঙ্গ হলো মণিপুরিদের মহারাসলীলা উৎসব «» ২৮ নভেম্বর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন, মৌলভীবাজারে চূড়ান্ত ভোটার ৬০ হাজার ৪৮২ «» আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড «» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব 

বগুড়া “আদমদীঘিতে বর্ণাঢ্য আয়োজনে জাতীয় মৎস্য সপ্তাহ উদযাপন”

রাবেয়া সুলতানা,  (বগুড়া) প্রতিনিধিঃ   “নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” এমন মাধুর্যপূর্ণ শ্লোগানকে প্রতিপাদ্য বিষয় করে সারা দেশের ন্যায় আদমদিঘী উপজেলাতে ও বর্ণাঢ্য আয়োজনে শুরু হয়েছে তেইশ জুলাই থেকে উনত্রিশ জুলাই পর্যন্ত জাতীয় মৎস্য সপ্তাহ-২২ 
বগুড়া জেলার আদমদীঘি উপজেলাতে আজ ২৪ জুলাই রোজ রবিবার বেলা সাড়ে দশ ঘটিকার সময় উপজেলার সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব শ্রাবণী রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় মৎস্য সপ্তাহ-২২ উপলক্ষ্যে উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা, প্রামাণ্য চিত্র প্রদর্শন, পুরস্কার বিতরণসহ নানা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মৎস্য চাষি ও বিক্রেতার মাঝে পুরস্কার প্রদান করেন আদমদীঘি উপজেলা আ’লীগের সম্মানিত সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব সিরাজুল ইসলাম খান রাজু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জনাব সালমা বেগম চাঁপা, উপজেলা কৃষি কর্মকর্তা জনাব মিঠু চন্দ্র অধিকারী, সান্তাহার প্লাবন ভূমি উপকেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা জনাব ড. ডেভিড রিন্টু দাস, আদমদিঘী উপজেলা আ’লীগের সম্মানিত সহ-সভাপতি জনাব আবু রেজা খান, সহ-সভাপতি, জনাব নাজিমুল হুদা খন্দকার সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, সাংবাদিকবৃন্দ, মৎস্যচাষী, মৎস্যজীবী, হ্যাচারী মালিক, মৎস্য খাদ্য কারখানা মালিক, মৎস্য খাদ্য বিক্রেতা, মৎস্য ব্যবসায়ী, মৎস্য বন্দোবস্তকারী, এনজিও কর্মকর্তা- কর্মচারীসহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন। অতিথিবৃন্দের স্বাগত বক্তব্য শেষে পোনা অবমুক্ত করা হয় তারপর একটি বর্ণাঢ্য রালি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। উক্ত অনুষ্ঠানে মৎস্য চাষে বিশেষ অবদান রাখার জন্য  কয়েকজনকে প্রধান অতিথি কর্তৃক পুরস্কার প্রদান করা হয়।