রাবেয়া সুলতানা, (বগুড়া) প্রতিনিধিঃ “নিরাপদ মাছে ভরবো দেশ, বঙ্গবন্ধুর বাংলাদেশ” এমন মাধুর্যপূর্ণ শ্লোগানকে প্রতিপাদ্য বিষয় করে সারা দেশের ন্যায় আদমদিঘী উপজেলাতে ও বর্ণাঢ্য আয়োজনে শুরু হয়েছে তেইশ জুলাই থেকে উনত্রিশ জুলাই পর্যন্ত জাতীয় মৎস্য সপ্তাহ-২২
বগুড়া জেলার আদমদীঘি উপজেলাতে আজ ২৪ জুলাই রোজ রবিবার বেলা সাড়ে দশ ঘটিকার সময় উপজেলার সভাকক্ষে উপজেলা নির্বাহী কর্মকর্তা জনাব শ্রাবণী রায়ের সভাপতিত্বে অনুষ্ঠিত জাতীয় মৎস্য সপ্তাহ-২২ উপলক্ষ্যে উদ্বোধনী অনুষ্ঠান, আলোচনা সভা, প্রামাণ্য চিত্র প্রদর্শন, পুরস্কার বিতরণসহ নানা কর্মসূচি অনুষ্ঠিত হয়েছে। উক্ত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত থেকে মৎস্য চাষি ও বিক্রেতার মাঝে পুরস্কার প্রদান করেন আদমদীঘি উপজেলা আ’লীগের সম্মানিত সভাপতি ও উপজেলা চেয়ারম্যান আলহাজ্ব সিরাজুল ইসলাম খান রাজু। বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন উপজেলা মহিলা ভাইস চেয়ারম্যান জনাব সালমা বেগম চাঁপা, উপজেলা কৃষি কর্মকর্তা জনাব মিঠু চন্দ্র অধিকারী, সান্তাহার প্লাবন ভূমি উপকেন্দ্রের প্রধান বৈজ্ঞানিক কর্মকর্তা জনাব ড. ডেভিড রিন্টু দাস, আদমদিঘী উপজেলা আ’লীগের সম্মানিত সহ-সভাপতি জনাব আবু রেজা খান, সহ-সভাপতি, জনাব নাজিমুল হুদা খন্দকার সরকারি-বেসরকারি বিভিন্ন প্রতিষ্ঠানে কর্মরত কর্মকর্তা ও কর্মচারীবৃন্দ, রাজনৈতিক নেতৃবৃন্দ, বীর মুক্তিযোদ্ধাবৃন্দ, বিভিন্ন শিক্ষা প্রতিষ্ঠানের প্রধানগণ, সাংবাদিকবৃন্দ, মৎস্যচাষী, মৎস্যজীবী, হ্যাচারী মালিক, মৎস্য খাদ্য কারখানা মালিক, মৎস্য খাদ্য বিক্রেতা, মৎস্য ব্যবসায়ী, মৎস্য বন্দোবস্তকারী, এনজিও কর্মকর্তা- কর্মচারীসহ বিভিন্ন শ্রেণি পেশার লোকজন উপস্থিত ছিলেন। অতিথিবৃন্দের স্বাগত বক্তব্য শেষে পোনা অবমুক্ত করা হয় তারপর একটি বর্ণাঢ্য রালি উপজেলার প্রধান প্রধান সড়ক প্রদক্ষিণ করে। উক্ত অনুষ্ঠানে মৎস্য চাষে বিশেষ অবদান রাখার জন্য কয়েকজনকে প্রধান অতিথি কর্তৃক পুরস্কার প্রদান করা হয়।








