আজ-  ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আল্লাহর এক প্রিয় বান্দা হযরত আজম শাহ (রহ.)-এর কারামত ও স্মৃতিচারণমূলক ঘটনা। «» কমলগঞ্জে ঊষালগ্নে  নৃত্য-ভক্তিতে সাঙ্গ হলো মণিপুরিদের মহারাসলীলা উৎসব «» ২৮ নভেম্বর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন, মৌলভীবাজারে চূড়ান্ত ভোটার ৬০ হাজার ৪৮২ «» আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড «» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব 

কমলগঞ্জে প্রগতি লাইফের মৃত্যুদাবীর চেক হস্তান্তর


কমলগঞ্জ (মৌলভীবাজার) প্রতিনিধি:
মৌলভীবাজারের কমলগঞ্জে প্রগতি লাইফ ইন্সুরেন্স কোম্পানীর বীমাগ্রাহক তাজউদ্দীন আহমদ এর মৃত্যুতে সাড়ে ৪ লক্ষ ৫০ হাজার টাকার মৃত্যুদাবীর চেক প্রদান করা হয়। বৃহস্পতিবার বিকাল ৪টায় আলীনগর ইউনিয়নের যোগীবিল সরকারি প্রাথমিক বিদ্যালয়ে এ উপলক্ষে আয়োজিত অনুষ্ঠানে প্রধান অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কমলগঞ্জ উপজেলা পরিষদের ভাইস চেয়ারম্যান রামভজন কৈরী।
প্রগতি লাইফ ইন্সুরেন্স কোম্পানী লি: এর শমশেরনগর শাখার ম্যানেজার নুরুল মোহাইমীনের সভাপতিত্বে ও নজমুল হকের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন প্রগতি লাইফ ইন্সুরেন্স কোম্পানী লি: এর সিনিয়র ভাইস প্রেসিডেন্ট মো: ফারুক মিয়া। অন্যান্যের মধ্যে বক্তব্য রাখেন যোগীবিল সরকারি প্রাথমিক বিদ্যালয় এসএমসি সভাপতি সাহানুর আহমদ, শিক্ষক খাইরুল ইসলাম, অবসরপ্রাপ্ত সেনা সদস্য মনজুর আহমদ, সমাজসেবক সোহেল আহমদ, ডালিম তাঁতি প্রমুখ।
অনুষ্ঠানে মৃত বীমাগ্রাহক তাজউদ্দীন আহমদ এর মনোনীতক জহুরা বিবির হাতে সাড়ে ৪ লক্ষ ৫০ হাজার টাকার মৃত্যুদাবীর চেক প্রদান করা হয়।