আজ-  ১১ই অগ্রহায়ণ, ১৪৩৩ বঙ্গাব্দ - ১৫ই জমাদিউস সানি, ১৪৪৮ হিজরি


সময় শিরোনাম:
«» আল্লাহর এক প্রিয় বান্দা হযরত আজম শাহ (রহ.)-এর কারামত ও স্মৃতিচারণমূলক ঘটনা। «» কমলগঞ্জে ঊষালগ্নে  নৃত্য-ভক্তিতে সাঙ্গ হলো মণিপুরিদের মহারাসলীলা উৎসব «» ২৮ নভেম্বর চা-শ্রমিক ইউনিয়নের নির্বাচন, মৌলভীবাজারে চূড়ান্ত ভোটার ৬০ হাজার ৪৮২ «» আদমদীঘিতে মাদকসেবীকে এক মাসের কারাদণ্ড «» প্রশাসন ও নিয়ন্ত্রণ কর্তৃপক্ষ এবং কোম্পানিগুলোর একাংশের ত্রিপক্ষীয় আঁতাতে ক্রেতারা জিম্মি: টিআইবি «» আমরা সকল সংস্কৃতিকে জাতির সামনে তুলে ধরতে চাই—–কমলগঞ্জে মণিপুরি রাসাৎসবে সংস্কৃতি বিষয়ক মন্ত্রী নিতাই রায় চৌধুরী «» মৗলভীবাজারে জেলা প্রশাসক ও পুলিশ সুপারকে স্মারকলিপিরিকশা শ্রমিক মোঃ হাবিবুর রহমানের খুনীদের দৃষ্টান্তমূলক শাস্তিসহ ৫ দফা দাবি «» আদমদীঘিতে আইনশৃঙ্খলা ও সমন্বয় কমিটির সভা, বিজয় ও বুদ্ধিজীবী দিবস উদযাপনের প্রস্তুতি সভা  «» আদমদীঘিতে অনলাইন জুয়া ও অবৈধ লেনদেনের অভিযোগে যুবক গ্রেফতার «» কমলগঞ্জে রাখাল নৃত্যের মধ্যে দিয়ে শুরু হয়েছে মণিপুরিদের ঐতিহ্যবাহী রাস উৎসব 

জুড়ীতে পুলিশের এসআই পরিচয় দিয়ে মালবাহী ট্রাকে চাঁদাবাজি আটক ২ চাঁদাবাজ

স্টাফ রিপোর্টার:: মৌলভীবাজারের জুড়ীতে পুলিশ পরিচয়ে মালবাহী ট্রাকে চাঁদাবাজি দুই প্রতারক আটক। ঢাকা বিয়ানীবাজার আঞ্চলিক মহাসড়কের সদর জায়ফরনগর ইউনিয়নের জাঙ্গিরাই মাদ্রাসার সামনের পাকা রাস্তায় প্রতারক চক্রের দুইসদস্য একটি মালবাহী ট্রাকের গতিরোধ করে পুলিশের এসআই পরিচয় দিয়া ৫০০ টাকা চাঁদা দাবি করে সেলিম, রবিবার (৩১ জুলাই ২০২২ ইং) রাত ১২টা১৫ মিনিটের সময়। গোপন সংবাদের ভিত্তিতে জুড়ী থানার এস আই খসরুল আলম বাদল সঙ্গীয় ফোর্সসহ অভিযান চালিয়ে, সেলিম মিয়া এবং কবির আহমদ নামক প্রতারক চক্রের দুইসদস্য কে আটক করে তাহাদের ব্যবহৃত একটি পালসার মটরসাইকেল ১৫০ সিসি অনটেস্ট সহ । আটক কৃতরা হলেন উপজেলার হরিরামপুর গ্রামের আব্দুল মোতালিব মিয়ার ছেলে সেলিম মিয়া(৩৭),বেলাগাঁও এর মৃত হোছন আলীর ছেলে কবির আহমদ(৪০)।

এ ব্যাপারে  জানতে চাইলে জুড়ী থানার অফিসার ইনচার্জ সঞ্জয় চক্রবর্তী বলেন, পুলিশ পরিচয়ে চাঁদাবাজিকালে দুই প্রতারককে গ্রেফতার করা হয়। গ্রেফতারকৃত দুই আসামী কে বিজ্ঞ আদালতের মাধ্যমে কারাগারে পাঠানো হয়েছে।